নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তাই এমন অবস্থায় আপনারা বিদ্যুতের দাম বাড়াতে পারেন না। এক দেশে দুই আইন চলতে পারে না।
শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইডিইবি) মিলনায়তনে নারী নেত্রী আইভি রহমান স্মরণে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সরকারের উদ্দেশ্যে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের দাম বাড়ে তখন বিদ্যুৎ উৎপাদনে খরচ বেড়ে যায় বলে আপনারা বিদ্যুতের দাম বাড়ান। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এমন অবস্থায় আপনারা বিদ্যুতের দাম বাড়াতে পারেন না। এক দেশে দুই আইন চলতে পারে না।
সরকারের সংশ্লিষ্ট সবাইকে এই দাম পুনর্বিন্যাস করার জন্য বিবেচনা করার আহ্বান জানান তিনি।

