ঢাকাThursday , 27 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসুন একসঙ্গে কাজ করি: খালেদা

Link Copied!

khaledaনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমি আবারো বলতে চাই, হিংসা-বিদ্বেষের পথ ছেড়ে একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আসুন আমরা পূর্বের মত একসঙ্গে কাজ করি।’
বৃহস্পতিবার রাতে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিএনপির সহপল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক মোজাহার আলী প্রধান জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আবারো তাকে আটক করায় ক্ষোভ প্রকাশ করে এ বিবৃতি দেয়া হয়। এতে সরকারের এ ভূমিকার তীব্র নিন্দা জানান খালেদা জিয়া।
বিবৃতিতে খালেদা উল্লেখ করেন, ‘আমি আওয়ামী লীগ সভানেত্রীকে (শেখ হাসিনা) স্মরণ করিয়ে দিতে চাই যে, আমরা এজন্য দেশ স্বাধীন করিনি। কারণ, এখন যে নীতিতে সরকার দেশ চালাচ্ছে তা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বেইমানী ছাড়া কিছুই নয়।’
তিনি অভিযোগ করেন, ‘সরকার দেশের আইন-কানুন ও বিচারিক রায়কে অশ্রদ্ধা করছে। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও অনেক ক্ষেত্রে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক বন্দীকে সময় মত মুক্তি না দিয়ে নানা টালবাহানা করে তাদের আটকে রাখছে। এরপরও কেউ জামিন নিয়ে মুক্তিলাভ করলে নিত্য-নতুন সাজানো মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাফটক থেকে পুনরায় আটক করে তাদের জেলে পুরছে।’
বিবৃতিতে তিনি বলেন, ‘সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা দেশের আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন ছাড়া আর কিছুই নয়।’ এ ধরনের বেআইনী কর্মকাণ্ড থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান খালেদা জিয়া।
বিবৃতিতে বেগম জিয়া আরো অভিযোগ করেন, ‘আমরা যখন সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত রাজনৈতিক কর্মসূচিগুলো পালনের উদ্যোগ নিচ্ছি, আমাদের দলকে তৃণমূল পর্যায় থেকে পুনর্গঠনের মত সাংগঠনিক কর্মসূচি নিয়ে এগুচ্ছি তখন সরকার দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিত্য-নতুন মিথ্যা মামলায় আটক করছে। একই সঙ্গে পুরনো মিথ্যা মামলায় চার্জশিট দেয়া হচ্ছে। এর মূল লক্ষ্য হলো, বিরোধী দলকে কোনোভাবেই সাংগঠনিক কাজ করতে না দেয়া।’
আওয়ামী লীগকে পরামর্শ দিয়ে বিএনপির চেয়ারপারন বলেন, ‘সবার দাবী অনুযায়ী নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। এতে আওয়ামী লীগের জন্য মঙ্গল হবে।’