ঢাকাThursday , 27 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চূড়ান্ত আঘাত হানতে হবে : ইনু

Link Copied!

Inuকুষ্টিয়া প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের আক্রমণাত্মক বক্তব্যের জের ধরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা-তারেকের বিরুদ্ধে শেষ আঘাত হানতে আমাদের ইষ্পাত কঠিন ঐক্য দরকার। প্রয়োজনে ঐক্য রক্ষা করতে জঙ্গিবাদীদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানতে হবে। এখন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির সময় নয়। চূড়ান্ত বিজয় এখন আমাদের সামনে। এখন হিংসা-বিদ্বেষ পরিহার করে শেখ হাসিনার নেতৃত্বে ইষ্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।’
কুষ্টিয়ার ভেড়ামারায় পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে, দেশের সংবিধানকে, গণতন্ত্রকে নিরাপদ রাখতে, সন্ত্রাসী, জঙ্গিবাদ, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে যে লড়াই চলছে, সেই লড়াইয়ের এখন আমরা শেষ প্রান্তে। আমরা একাত্তর ও পঁচাত্তরের খুনিদের যেভাবে শায়েস্তা করেছি, সেই ভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী খুনিদের, পরিকল্পনাকারীদের শক্ত হাতে শায়েস্তা করতে চাই। আর সে ক্ষেত্রে অপরাধী যেই হোক না কেন, তাদের রেহাই দেওয়া হবে না।’
তিনি আরো বলেন, যারা খালেদা জিয়াকে আগুন সন্ত্রাসের হাত থেকে বাঁচাতে যাচ্ছেন অথবা তারেক জিয়াকে ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি থেকে রক্ষা করতে চাইছেন, তারা গণতন্ত্রের জন্য শুভ নয়। তাদের আন্তরিকতায় গলদ আছে।
এ সময় এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সাইবার জগতকে নিরাপদ করতে ও সাইবার অপরাধীদের মোকাবেলা করার জন্য একটি সাইবার অপরাধ আইন তৈরি করছেন। সেটি হওয়ার পরেই ৫৭ ধারার দরকার আছে কি-নেই, তখন বিবেচনা করা হবে।
এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়ার মিরপুর মহিলা কলেজ অডিটোরিয়ামের শুভ উদ্বোধন করেন।