ঢাকাThursday , 27 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুনীদের আশ্রয় দিয়ে আমেরিকা মানবাধিকারের কথা বলছে

Link Copied!

motiaনিজস্ব প্রতিবেদক : আমেরিকা ও কানাডার সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আপনারা বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় দিয়ে এখন মানবাধিকারের জন্য লম্বা লম্বা কথা বলছেন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে শেখ রাসেল চেস ক্লাব আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, আমরা যদি আপনাদের রাষ্ট্রপতি খুনীদের আশ্রয় দিতাম। তাহলে আপনারা কি আমাদের ছেড়ে কথা বলতেন। আমাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতেন। আপনার বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় দিয়েছেন এখন তারা মানবাধিকারের জন্য লম্বা লম্বা কথা বলছেন। অধিকার শুধু কি আপনাদের। শিশু শেখ রাসেলের কি কোনো অধিকার নেই?
এসময় তিনি বলেন, সকল শিশু হত্যার বিচার করতে হবে। তাহলেই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।
মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না আসলে আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার করতে পারতাম, তা বিশ্বাস করি না। উনি কিন্তু উনার (শেখ হাসিনা) পিতার হত্যা ও আত্মীয় স্বজনের হত্যার বিচার করেই ক্ষান্ত হয়নি। যুদ্ধাপরাধীদের বিচার করছেন। যা বঙ্গবন্ধু শুরু করেছিলেন। আর জিয়াউর  রহমান বাতিল করেছিলেন। শেখ হাসিনা না হলে এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হতো?
সংগঠনের সভাপতি কে এম শহিদ উল্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু, সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, ডা. সিরাজুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল তারেক প্রমুখ।