ঢাকাWednesday , 26 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘দু-চার পয়সা ভাগ-বাটোয়ারা নিয়ে কোন্দলে জড়াবেন না’

Link Copied!

ASHRAFনিজস্ব প্রতিবেদক : নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আপনারা আরো দৃঢ় ঐক্য গড়ে তুলুন। সবাই ঐক্যবদ্ধ হন। ক্ষমতায় আছেন বলেই সামান্য দু-চার পয়সার ভাগ-বাটোয়ারা নিয়ে কোন্দলে জড়াবেন না। দেশের বৃহত্তর স্বার্থে, জননেত্রী শেখ হাসিনার কল্যাণে এগুলো পরিত্যাগ করুন।’
বুধবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, খালেদা জিয়ারা ষড়যন্ত্রের জন্য এক সেকেন্ডও বসে থাকে না। তারা সুযোগের অপেক্ষায় থাকে। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থেকে তাদের সেই সুযোগের টাইম দেব না। আপনারা ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনার কিছুই হবে না, আওয়ামী লীগের কিছুই হবে না। ঐক্যবদ্ধ না থাকলে সামনে ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলেও নেতা-কর্মীদের সতর্ক করে দেন তিনি।