ঢাকাWednesday , 26 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি করতে জাসদকে জড়িয়ে বিবৃতি’

Link Copied!

Enuনিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জাসদকে জড়িয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের বক্তব্য ভিত্তিহীন। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্যে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে এসব বক্তব্য-বিবৃতি দেওয়া হচ্ছে।
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, জাতীয় চার নেতা ছাড়া আওয়ামী লীগের অনেক নেতাই বঙ্গবন্ধু হত্যার পর গঠিত খোন্দকার মোশতাকের সরকারের সঙ্গে যোগ দিয়েছিলেন। কিন্তু জাসদের কোনো নেতা-কর্মী সেই সরকারে যোগ দেননি। জাসদ সৃষ্টির পর থেকে রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন সময় নেওয়া পদক্ষেপ ভুল ছিল না সঠিক ছিল, সেটি ইতিহাসই বিচার করবে।
হাসানুল হক ইনু বলেন, সাম্প্রতিককালে আওয়ামী লীগের কতিপয় নেতা এবং বিএনপির নেতৃবৃন্দ হঠাৎ করেই জাসদের বিরুদ্ধে বিষোদগার করছেন অথবা সমালোচনা শুরু করেছেন।
বিএনপি-জামায়াতের অপকর্ম আড়াল করতেই এমন বক্তব্য দেওয়া হচ্ছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, ৭২ থেকে ৭৫’র ১৫ আগস্ট পর্যন্ত জাসদ রাজনৈতিক দল হিসেবে কী কর্মকাণ্ড করেছে, কী ভূমিকা রেখেছে এবং জাসদ নেতাদের কী ভূমিকা ছিল, তা পত্র-পত্রিকা, টেলিভিশন ও রেডিওতে প্রচারিত এবং প্রকাশিত।
ইনু বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রে জাসদকে জড়ানোর কোনো ভিত্তি নেই। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার জেনারেল জিয়া আইন করে বন্ধ করে রেখেছিলেন। আওয়ামী লীগ সরকার গঠনের পর দায়মুক্তির বিধানটি বাতিল হয়ে যায়।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মোশতাক সরকারের বিরুদ্ধে জাসদ একটি প্রচার পত্র দেয়। মোশতাক সরকারের ৮৩ দিনের শাসনকালে জাসদের অনেক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এমনকি সত্তরের অধিক নেতা-কর্মীকে মেরে ফেলা হয়েছে। জাসদের কোনো নেতা মোশতাকের সঙ্গে হাত মেলায়নি।