ঢাকাMonday , 17 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রক্তদাতার সুস্থতায় অবশ্যই করণীয়

Link Copied!

bloodলাইফস্টাইল ডেস্ক : পরিচিত বা অপরিচিতের কেউ হঠাৎ দুর্ঘটনার কবলে পড়লে জরুরি হয়ে দাঁড়ায় এক ব্যাগ রক্তের। আশার ভরসা জাগিয়ে হাজির হয় রক্তদানকারী কেউ। এছাড়া প্রতি চারমাস অন্তর আমাদের লোহিত রক্ত কণিকা এমনিই মারা যায়। তাই স্বেচ্ছায় কাউকে রক্ত দিয়ে জীবন বাঁচালে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, বরং অসুস্থ কারো জীবন বেঁচে যাচ্ছে। আঠার বছর বয়স থেকে উপরের সুস্থ স্বাভাবিক যে কেউ স্বেচ্ছায় রক্ত দিতে পারেন। কিন্তু শুধু রক্ত দিলেই তো চলবে না। শরীর থেকে পুরো এক ব্যাগ রক্ত বের করে দেয়ার পর তার যেন শারীরিক কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখতে হবে। রক্তদাতার সুস্থতা নিশ্চিত করতে রক্ত দেয়ার আগে এবং পরে বিশেষ কিছু কাজ করা উচিৎ। চলুন তবে দেখে নেয়া যাক একজন রক্তদাতার সুস্থতায় কী কী করণীয়-
রক্ত দেয়ার আগে
– রক্ত দেয়ার আগে পুষ্টিকর খাবার যেমন- কলা, ডিম, দুধ খেয়ে নিতে পারেন, কিন্তু তৈলাক্ত কিছু খাওয়া ভালো।
– রক্ত দানের আগে প্রচুর পরিমাণে পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে।
– যেদিন রক্ত দেবেন তার আগের রাতে অনেকটা সময় ভালো করে ঘুমিয়ে নেবেন।
– আপনি যদি কোনো কারণে অসুস্থবোধ করেন তবে সেদিনের মতো রক্ত দেয়া থেকে বিরত থাকুন।
রক্ত দেয়ার পরে
– অনেকটা সময় শুয়ে থাকতে হবে। হুট করে উঠে বসবেন না বা উঠে দাঁড়ানোর চেষ্টা করা যাবে না।
– প্রচুর পরিমাণে পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে। এই ব্যাপারে অবহেলা করা যাবে না মোটেও।
– আয়রন, ফোলাইট, রিবোফ্লাবিন, ভিটামিন বি৬ সমৃদ্ধ খাবার যেমন লাল মাংস, মাছ, ডিম, কিশমিশ, কলা ইত্যাদি ধরণের খাবার খেতে হবে।
– কয়েক ঘণ্টার জন্য শারীরিক পরিশ্রমের কাজ করা থেকে বিরত থাকুন। বেশ কিছুদিন সাধারণ সময়ের তুলনায় একটু কম পরিশ্রম করে বিশ্রাম নিন।
– রক্তদানের ৩ মাস পর নতুন করে রক্ত দিতে পারবেন।