ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ত্বক সুন্দর ফ্রুট ফেসপ্যাকে

Link Copied!

skinলাইফস্টাইল ডেস্ক : আমাদের দেহে ভিটামিন সি এর প্রয়োজনীয়তা সম্পর্কে সবারই কমবেশি ধারণা আছে। শরীরের বিভিন্ন রোগ সারানো থেকে শুরু করে সুন্দর ত্বকের গোপণ রহস্য হতে ভিটামিন সি বেশ কাজের কাজি। উসকো-খুসকো ত্বকের মসৃণতা আনতে, ব্রণ তাড়িয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ভিটামিন সি যুক্ত ফলের ফেসপ্যাক দারুণ কার্যকর।  তাই চলুন জেনে নিই উপকারী দুইটি ফ্রুট ফেসপ্যাক সম্পর্কে।
টমেটো-শসার ফেসপ্যাক
গোল করে কাটা টমেটো ২ টুকরা, কাটা শসা ১ টুকরা, ১ চিমটি হলুদ গুঁড়ো ও ১ চামচ মধু সব একসাথে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এই ফেসপ্যাক ত্বকের পোড়া দাগ সারাতে ও ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে।
কমলা ও মুলতানি মাটি
কমলার রস ও মুলতানি মাটি পরিমাণ মত নিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এবার মুখে লাগিয়ে পুরোপুরি শুকিয়ে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য এই ফেসপ্যাকটি অনেক উপকারী। এই ফেসপ্যাক নিষ্প্রাণ ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সহায়তা করে।