ঢাকাSunday , 9 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুচমুচে মজাদার নডুলস পাকোড়া

Link Copied!

pakoraলাইফস্টাইল ডেস্ক : হঠাৎ করে প্রচণ্ড ক্ষুধায় মুখরোচক কোনো খাবার খেতে ভোলোবাসেন অনেকেই। নাস্তায় বা অতিথি আপ্যায়নেও বেশ মানিয়ে যায় মুচমুচে মজাদার তেলে ভাজা কোনো জিনিস। ঠিক এমন সময়ে ঝটপট বানিয়ে নিতে পারেন ‘নুডুলস পাকোড়া’। হাতের কাছে থাকা সামান্য কিছু উপাদানে তৈরি উপাদেয় এই খাবার মন কাড়তে সক্ষম ছোট বড় সবার। তাই আসুন জেনে নেয়া যাক, নুডুলস পাকোড়া তৈরির করার ছোট্ট নিয়ম।
যা যা লাগবে
বেসন ৪ টেবিল চামচ, চালের গুঁড়া ২ টেবিল চামচ, আধা প্যাকেট সেদ্ধ নুডলস, সবজি কুচি (আলু, গাজর, ক্যাপসিকাম, মাশরুম বা পছন্দের যে কোনো সবজি) ১ কাপ, কাঁচা মরিচ কুচি ৪ টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদ বুঝে,পানি পরিমাণমতো, তেল ভাজার জন্য প্রয়োজন অনুযায়ী।
যেভাবে করবেন
প্রথমে পানি দিয়ে বেসন ও চালের গুঁড়া ভালো করে মিশিয়ে ঘন থকথকে ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে। ভালো করে বেসন মিশিয়ে নিতে হবে যেন দলা না থাকে। এরপর একে একে বাকি সব উপকরণ (তেল ছাড়া) বেসনের মিশ্রণে দিয়ে ভালো করে মিশিয়ে ফেলুন। প্রয়োজনে আরও কিছুটা পানি দিয়ে বড়া ভাজার মতো মিশ্রণ তৈরি করতে হবে। এরপর চুলায় কড়াই দিয়ে ডুবো তেলে ভাজার জন্য তেল দিয়ে দিন। কড়াইয়ে তেল গরম হলে-অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে বড়ার মতো গোল চ্যাপ্টা আকার করে দিয়ে দিন। এভাবে একেএকে তেলে দিতে থাকুন এবং বাদামী বা লালচে মুচমুচে করে ভেজে তুলে নিন। একটি কিচেন টিস্যুতে রেখে তেল শুষে নিয়ে মেয়োনিজ বা পছন্দের সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুচমুচে মজাদার নুডুলস পাকোড়া।