ঢাকাSaturday , 8 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

hear-fallলাইফস্টাইল ডেস্ক : কাজের প্রয়োজনে আজকের নারীদের দিনের বেশিরভাগ সময়ই বাইরে থাকতে হয়। সারাদিনের রোদ আর ধুলাবালিতে চুল হয়ে পড়ে রুক্ষ্ণ। রুক্ষ্ণ সেই চুলে কোনো স্টাইলই ভালো মানায় না। তাই বলে তো আর পিছিয়ে থাকা চলে না। চুলকে মনের মতো করে সাজাতে পারেন আপনি নিজেই। প্রাণবন্ত আর ঝলমলে চুল পেতে অবলম্বন করতে পারেন কিছু ঘরোয়া উপায়। আর তাই-
* রুক্ষ্ণতা দূর করতে চুলে প্রোটিন প্যাক ব্যবহার করতে পারেন। একটি ডিমের কুসুম, এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল, এক টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণটি চুলে লাগিয়ে অপেক্ষা করতে হবে ৩০ মিনিট। এবার চুল ধুয়ে শুকিয়ে নিন। সপ্তাহে তিন দিন হিসেবে এক মাস ব্যবহার করলে  চুলের সব রুক্ষ্ণতা দূর হবে।
* দুটি পাকা কলা চটকিয়ে এক টেবিল চামচ অলিভ অয়েল এবং দুই টেবিল চামচ মেয়নেজ মিশিয়ে নিন। মিশ্রণটি এক ঘণ্টা চুলে লাগিয়ে রাখুন। নিয়মিত এর ব্যবহারে চুল হবে উজ্জ্বল আর নরম।
* বিভিন্ন বোটানিক্যাল অয়েল যেমন জোজোবা অয়েল, আমণ্ড অয়েল চুলের রুক্ষতা দূর করে। গোসলের আগে এই তেল মেখে ৩০ মিনিট গরম পানিতে ভেজানো তোয়ালে দিয়ে ঢেকে রাখুন।
* চুল খুব বেশি শুষ্ক হয়ে গেলে মাখন ব্যবহার করতে পারেন। চুলে মাখন ভালোভাবে মেখে এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। আপনার চুল ফিরে পাবে হারানো উজ্জ্বলতা।
* চুলে হেয়ার ড্রায়ার  ব্যবহার না করে গোসলের পর তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে রাখুন। এতে চুল নরম থাকবে।