ঢাকাFriday , 7 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

porotaলাইফস্টাইল ডেস্ক : প্রতিদিন সকালের নাস্তায় খাওয়া চলে রুটি বা পরোটা। একই জিনিস খেতে মাঝে মাঝে চলে আসে একঘেয়েমি। তাই যেদিন হাতে একটু সময় থাকে বা ছুটির দিন গুলোতে হতে পারে স্পেশাল কোনো আয়োজন। নাস্তায় একঘেয়েমি কাটাতে আলু পরোটা তেমনি স্পেশাল কিছু। প্রিয়জনের মন কাড়তেও সুস্বাদু ও মুখরোচক আলুপরোটার তুলনা হয় না। তাই আসুন শিখে নেয়া যাক আলু পরোটা তৈরির সহজ রেসিপি।
যা যা লাগবে
ময়দা ২ কাপ, লবণ পরিমাণমতো, তেল ১ টেবিল চামচ, ঘি ১ চা চামচ, চিনি ১ চা চামচ, পানি পরিমাণমতো, ২টি কাঁচামরিচ কুচি, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, আলু সেদ্ধ ১ কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, ভাজার জন্য তেল ২ টেবিল চামচ।
যেভাবে করবেন
ময়দা, তেল, লবণ, চিনি, বেকিং পাউডার একটি পাত্রে নিয়ে পানি দিয়ে ভালো করে মেখে ২ থেকে ৩ ঘণ্টা ঢেকে রাখতে হবে। এবার সেদ্ধ আলু ভালো করে চটকিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, গোল মরিচ গুঁড়া, লবণ দিয়ে মেখে রাখতে হবে। মাখানো ময়দা আবার ভালো করে মেখে একটা পরোটার সমান গোলা নিতে হবে। গোলার ঠিক মাঝখানে মাখানো আলুর পুর দিয়ে মুখ বন্ধ করে নিন। এবার সাবধানে রুটি বেলে নিতে হবে যাতে পুর বের না হয়ে যায়। যাদের কাছে এভাবে পরোটা বানানো খুবই কঠিন, তারা তেল দিয়ে পাতলা করে দুটি রুটি বানিয়ে নিতে পারেন। এবার একটা রুটির ওপর পরিমানমতো পুর দিয়ে আরেকটি রুটি দিয়ে ঢেকে দিন। রুটির কিনারা খুব ভালো করে এটে সমান করে কেটে নিলেই হয়ে গেল আলু পরোটা। পরোটা বানানোর পর ফ্রাইপ্যানে তেল দিয়ে ভালো করে ভেজে নিন। এবার পছন্দের ভাজি বা মাংসের কিমার সঙ্গে খেতে পারেন মজাদার আলু পরোটা।