লাইফস্টাইল ডেস্ক : হঠাৎ করে চুল পড়ার হার দেখে আপনি রীতিমতো হতাশ। একই নিয়মে খাওয়া গোসল চললেও চুলের এই ভিন্ন আচরণ আপনাকে ভাবাচ্ছে সবসময়। সাধারণত বর্ষা ঋতুতে সবারই চুল পড়ে। তবে কারো ক্ষেত্রে চুল পড়ার হার বেশি কারো কম। সাধারণ কিছু বিষয়ে লক্ষ্য রাখলে আপনি নিজেই এই চুল পড়া রোধ করতে পারেন। আসুন তবে দেখে নেয়া যাক।
* বৃষ্টির এই সময়টাতে শীতল সকালের আড়ষ্ঠতা ভাঙতে গরম পানিতে গোসল করা বেশ স্বস্তিদায়ক। নিয়মিত গরম পানি মাথায় লেগে চুল পড়ার হার বাড়িয়ে দেয়।
* চুল পড়া রোধ করতে পর্যাপ্ত পরিমানে পানি পান উপকারী ভূমিকা পালন করে।
* নিয়মিত ব্যায়াম করাও চুল পড়া রোধ করতে সাহায্য করে।
* নিয়মিত চুলের আগা ছাটতে হবে। পছন্দের কাটে চুলের সাজিয়ে রাখলে চুল পড়া কমে আসে।
* প্রতিবার শ্যাম্পু করার আগে মৃদু উষ্ণ তেলে চুলের গোড়া ম্যাসাজ করুন। মাথার চামড়ার ওপর নরম ম্যাসাজ চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ায়, যা চুলের জন্য ভালো।
* সব সময় গোড়া শক্ত করে চুল বাঁধা ঠিক নয়। এতে চুল পড়ার সমস্যা বেশি হয়।
* চুল পড়তে থাকলে চুলে তেল দেয়া বন্ধ করতে পারেন।
* আয়রন ট্যাবলেট গ্রহণ করতে পারেন, সবুজ এবং হলুদ সবজি ও ফল বেশি করে খেলে উপকার পাবেন।
* প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন ডিমের সাদা অংশ, ভেড়ার মাংস, সয়াবিন, পনির, দুধ, কাঁচা ছোলা এবং দই চুলের জন্য উপকারী।
* চুলে হিট দিলে তা চুলের জন্য ক্ষতিকর হতে পারে। তাই হিট বন্ধ করুন।
* সূর্যের তাপ পরিহার করা ভালো।
* চিকন হওয়ার জন্য অতিরিক্ত ডায়েট কন্ট্রোল চুলের জন্য ক্ষতিকর।
* ধূমপান চুলের জন্যও ক্ষতিকর।
* ভিটামিন সি, ই এবং বিটা ক্যারোটিন চুলের জন্য ভালো।
* মেডিটেশন এবং যোগব্যায়াম মানসিক চাপ কমায়, যা চুলের জন্যও ভালো।
* চিরুনির ফাঁক হওয়া উচিৎ বড়। ঘন দাঁতওয়ালা চিরুনি ব্যবহার করলে চুল বেশি ছিড়ে যায়।
* চুলে রঙ করা এবং সোজাকরণ চুলের জন্য ক্ষতি হতে পারে।
* উচ্চ ক্যালোরিযুক্ত জাঙ্ক ফুডে চুল শক্ত হলেও ভঙ্গুর হয়ে যায়।
জেনেটিক, হরমোন পরিবর্তন বা মা হওয়ার পর চুল পড়ার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। ভেজা চুলে চিরুনি দেবেন না।

