ঢাকাSunday , 2 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খাওয়ার মজা কলার চিপস

Link Copied!

bananaলাইফস্টাইল ডেস্ক : বাজারে রঙিন মোড়কে সাজানো চিপসের প্রতি আকর্ষণ সব বাচ্চার। কিনে না দেয়া পর্যন্ত সে বায়না মিটতে চায় না কিছুতেই। শরীরে ক্ষতির কারণ জেনেও বাবা-মা সেটাই কিনে দিতে বাধ্য হন। কিন্তু নিজ হাতে বানানো কলার চিপসে নেই কোনো ক্ষতির আশঙ্কা। বিকেলের নাস্তায়, বন্ধুদের আড্ডায় বা ছোটদের বায়না মেটাতে সব সময়েই উপযোগী মুখরোচক কলার চিপস। বড়রাও এর স্বাদ নিতে পারেন নির্দিধায়। তাই একনজরে দেখে নেয়া যাক খাওয়ার মজা কলার চিপস তৈরির সহজ রেসিপি।
যা যা লাগবে
বড় আকারের কাঁচা কলা ৪ টি, আধা চা চামচ হলুদ গুঁড়া, গোল মরিচের গুঁড়া (স্বাদ অনুযায়ী), পরিমাণমতো লবণ, তেল ভাজার জন্য।
যেভাবে করবেন
প্রথমে কলার খোসা ছাড়িয়ে নিতে হবে। একটা বাটিতে লবণ মিশ্রিত পানি রাখুন। এবার তাতে কলাগুলো পাতলা করে কেটে ফেলুন। এভাবে ৫ মিনিট ভিজিয়ে রাখলে কলার আঠা ছেড়ে যাবে। কলাগুলোকে পানি থেকে তুলে টিস্যুতে মুছে শুকিয়ে নিন। এবার কলার সঙ্গে হলুদ মাখিয়ে নিতে হবে। চুলায় কড়াইয়ে তেল দিয়ে মাঝারী আঁচে গরম করে নিন। তেল গরম হলে কলার টুকরাগুলোকে ডুবো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। খেয়াল রাখুন, একটা কলার টুকরার সঙ্গে অন্যটা যেন লেগে না যায়। কলার টুকরাগুলো এভাবে অল্প তাপে মচমচে করে ভেজে নিতে হবে। বাদামী রঙ হলে নামিয়ে ফেলুন। চিপস গুলো টিস্যুতে রেখে অতিরিক্ত তেল শুষিয়ে ফেলুন। চিপসের উপর গোল মরিচের গুঁড়া ও লবণ ছিটিয়ে পরিবেশন করুন। পছন্দের সসের সঙ্গেও কলার চিপস দারুণ মজার।