ঢাকাSaturday , 1 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টির দিনে স্নিগ্ধ মেকআপ

Link Copied!

sajলাইফস্টাইল ডেস্ক : সময়টা এখন বৃষ্টির। তাই বলে তো ঘরে বসে থাকা যায়না। কাজের প্রয়োজনে বা বৃষ্টির স্নিগ্ধতা উপভোগ করতে ঘুরতে যেতে পারেন পছন্দের জায়গায়। তবে বৃষ্টির এই দিনে নিজেকে আকর্ষণীয় রাখতে মেকআপের দিকে দিতে হবে বিশেষ নজর। বৃষ্টির দিনে বাইরে বের হওয়ার আগে সাজের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখবেন-
বৃষ্টির দিনে ওয়াটারবেজড ফাউন্ডেশন ত্বকের সঙ্গে বেশ ভালো মানিয়ে যায়। ফাউন্ডেশান দেয়ার আগে তাতে সামান্য পানি মিশিয়ে নিতে হবে। এতে ফাউন্ডেশন ব্লেন্ড হবে ভালোভাবে। এবার ভেজা স্পঞ্জ দিয়ে পুরো মুখে ফাউন্ডেশন লাগিয়ে নিন। ফাউন্ডেশনের ওপর হালকা করে কমপ্যাক্ট পাউডারও লাগাতে পারেন। এতে মেকআপ পানিতে ভিজলেও নষ্ট হবেনা। ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব, ঘেমে যাওয়ার সমস্যা কমাতে কমপ্যাক্ট পাউডার দারুণ সাহায্য করে।
টাচআপ করতেও কমপ্যাক্ট পাউডার কাজ দেয়। তৈলাক্ত ত্বকে ফাউন্ডেশন লাগাতে চাইলে অ্যাসট্রিনজেন্ট লোশান লাগাতে একদম ভোলা যাবে না। ভেজা আবহাওয়ায় মেকআপে হালকা ব্লাশন উপযুক্ত। পাউডার-ব্লাশার ন্যাচারাল লুক তৈরি করতে সাহায্য করে। পিচ, ক্রিম রঙের ব্লাশন বেছে নিতে পারেন।
সাজে পূর্ণতা আনতে চোখের পাতার ওপরের অংশে মনের মতো করে আইলাইনার দিন। পাতার নিচের অংশের জন্য হালকা লুকই ভালো। বৃষ্টির দিনে ওয়াটারপ্রুফ আই লাইনার বা মাশকারা ব্যবহার করা নিরাপদ। রাতের অনুষ্ঠানে মেকআপে আইশ্যাডো হিসেবে গোল্ডেন ব্রোঞ্জ শ্যাডো, সিলভার গ্রে শ্যাডো বেছে নিতে পারেন। ঠোঁটের সাজে এ সময় ম্যাট ফিনিশ বা ফ্রস্টেড লিপস্টিক বেশি উপযুক্ত। হালকা গোলাপি, ব্রাউন, অরেঞ্জ ইত্যাদি রঙের লিপস্টিক লাগাতে পারেন। রাতের অনুষ্ঠানে লাল, কমলা, মেজেন্টা ভালো লাগবে।
চুল ভিজে নিস্তেজ ও রুক্ষ্ম হয়ে পড়ে। বৃষ্টির দিনে হেয়ার জেল ব্যবহার করা ঠিক নয়। চুল চিটচিটে আর শক্ত হয়ে যাবে। এ ছাড়া খুশকির সমস্যা হতে পারে। তাই এ সময় চুলের পরিচর্যা নিয়মিত করা জরুরি। এসময় চুলের সাজে সিম্পল পনিটেলের মতো হেয়ার স্টাইল ফলো করতে পারেন। ব্যাস হয়ে গেল বৃষ্টিভেজা দিনে একটি স্নিগ্ধ সাজ।