ঢাকাMonday , 27 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

golapলাইফস্টাইল ডেস্ক : পিঠা পায়েস কার না ভালো লাগে? বাঙালির উৎসব পার্বণে অতিথি আপ্যায়ন আর নিজেদের তৃপ্তি মেটাতে থাকে পিঠার বাহার। নানা রঙে ঢঙে গড়া সেসব পিঠা খাওয়ার মজাই আলাদা। কারুকার্যময় সেসব পিঠার দর্শণেই যেন গুণ বিচার, আর স্বাদ থাকে বাড়তি। বৃষ্টির এই অলস দিনে বাসায় বসে খুব সহজে বানানো যায় তেমনি এক দর্শণধারী স্বাদে সেরা পিঠা গোলাপ বাহার। তার আগে এক নজর দেখে নিই পিঠার প্রস্তুত প্রণালী।
যা যা লাগবে
ময়দা ১কাপ, ডিম ১ টি, লবণ সামান্য, তেল ২ টেবিল চামচ, চিনি ১ কাপ, পানি আধা কাপ, এলাচ ১ টি, তেল ভাজার জন্য।
যেভাবে করবেন
চিনি, পানি ও এলাচ জ্বালিয়ে সিরা তৈরি করে রাখতে হবে। বাকি উপকরণ দিয়ে খামি তৈরি করে আধা ঘণ্টা রাখতে হবে। এবার রুটি বেলে কৌটার মুখ দিয়ে ছোট ছোট লুচি কেটে নিন। লুচিগুলো একটার উপর অন্যটা রেখে গোলাপের আকৃতি দিন। গোলাপের মাঝে একটা লুচির অর্ধেক কেটে কুড়ির মতো করে বসিয়ে দিন। পিঠার নিচের দিকের পাপড়ি গুলো টেনে একটু ছড়িয়ে দিন। ব্যস, আপনার গোলাপ তৈরি। এবার মাঝারি আঁচে ডুবো তেলে ভেজে সিরাতে ডুবিয়ে তুলে নিলেই হল।