ঢাকাSaturday , 25 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৃপ্তি মেটাবে ক্যাপসিকাম চিংড়ি

Link Copied!

shrimpলাইফস্টাইল ডেস্ক : চিংড়ি কার না পছন্দ? ভুনা, ভর্তা বা চপ- সবকিছুতেই চিংড়ির আধিপত্য উল্লেখ করার মতো। তাই স্বাদে অনন্য মুখরোচক চিংড়ির উপস্থাপন চাই-ই, হোক না ভিন্ন রূপে। স্বাদে সেরা ক্যাপসিকাম চিংড়ি যে কারো জিভে জল আনতে একধাপ এগিয়ে। অতিথি বা প্রিয়জনকে একটু বেশি আতিথিয়তায় চিংড়ির তুলনা হয় না। ক্যাপসিকাম চিংড়ি খাবারের তৃপ্তি মিটিয়ে প্রশংসা কুড়াতেও বেশ পারদর্শী। তাই আজই নিজ হাতে রান্না করতে পারেন ক্যাপসিকাম চিংড়ি। তার আগে একনজর দেখে নিন ক্যাপসিকাম চিংড়ির সহজ রেসিপি।
যা যা লাগবে
মাথা ছাড়ানো পরিষ্কার করে ধোয়া চিংড়ি ২০০ গ্রাম, ডিম ১ টি, কর্ন ফ্লাওয়ার পরিমানমতো, ক্যাপসিকাম ১ টি লম্বা টুকরো করা, পিঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা কুচানো আধ চা চামচ, রসুন কুচানো আধ চা চামচ, কাঁচা মরিচ বাটা আধ চা চামচ, টমেটো চাটনি আধা চা চামচ, অয়েস্টার সস আধা চা চামচ, সাদা ভিনেগার আধা চা চামচ, আদা ও রশুন বাটা ১ চা চামচ, গাজর কুচি ছোট ১ টি, তেল পরিমান মতো, লবণ স্বাদমতো, চিনি ১ চা চামচ, পিঁয়াজপাতা কুচি সাজানোর জন্য।
যেভাবে করতে হবে
কর্ন ফ্লাওয়ারে ডিম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণের ভেতর আদা, রসুন বাটা ও লবণ মেশাতে হবে। এবার মসলার মিশ্রণে চিংড়ি দিয়ে এক ঘণ্টা মেখে রাখুন। একঘণ্টা পর গরম তেলে চিংড়িগুলো ভেজে তুলে রাখতে হবে। এবার অন্য একটি কড়াইতে ২ চা চামচ তেল গরম করুন। তেল গরম হলে পিঁয়াজ টুকরো ও ক্যাপসিকাম দিন। একটু নাড়াচাড়া করে গাজর কুচি, আদা কুচি, রসুন কুচি ও কাঁচা মরিচ বাটা দিয়ে কষিয়ে নিতে হবে। তেল বের হতে শুরু করলে টমেটো সস ও অয়েস্টার সস দিয়ে আবারও ভাজতে হবে। এবার ভেজে রাখা চিংড়ি দিয়ে দিন। চিংড়ি ও সবজীর সঙ্গে সব মসলা ভালোমতো মিশে গেলে সাদা ভিনেগার ও সামান্য চিনি দিতে হবে। কিছু সময় নাড়াচাড়া ঝোল মাখামাখা হলে সারভিং ডিশে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন।