ঢাকাFriday , 24 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাকৃতিক উপায়ে ত্বক ছড়াবে আলো

Link Copied!

Skinলাইফস্টাইল ডেস্ক : বেশি মেকআপ, ঘোরাঘুরি আর বৈরি আবহাওয়ার কবলে পড়ে ত্বকে পড়েছে কাল ছাপ। এমন ত্বকে মুহূর্তেই উজ্জ্বলতা বাড়াতে ব্লিচের কোনো বিকল্প নেই। কোনো অনুষ্ঠান বা উৎসবে যোগ দেয়ার আগেও অনেকে ব্লিচ করিয়ে নেন। সেজন্য বেশির ভাগ সময় নির্ভর করতে হয় পার্লারের ওপর। অথচ কোনো রকম কেমিক্যাল ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে ব্লিচ করে নিতে পারেন আপনি নিজেই। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে, ত্বকের উপরের মরা কোষ দূর হবে, ত্বক থাকবে যত্নে আর মনের মতো করে আলো ছড়াবে। চলুন তাহলে ঘরে বসে ব্লিচ করে নেয়ার সহজ পদ্ধতি শিখে নেয়া যাক।
যা যা লাগবে
লেবুর রস ১ টেবিল চামচ, দুধ ১ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ, হলুদ বাটা বা গুঁড়া ১ চিমটি।
যেভাবে করবেন
প্রথমে দুধ ও মধু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর লেবুর রস আর হলুদ গুঁড়া একে একে মিশিয়ে মাস্কের মতো তৈরি করে নিন। কিছুটা পেস্টের মতো মিশ্রণটি তৈরি হবে। এবার এটি পুরো মুখে লাগিয়ে গোল করে পুরো মুখে ম্যাসেজ করতে হবে ১০ মিনিট। কিছু সময় রেখে শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে আলতো করে ঘষে ধুয়ে ফেলুন। মুখ ধুয়ে ভালো করে মুছে নিন। মুখ ধোয়ার পর ৬ থেকে ৭ ঘণ্টা কোনো প্রসাধনী ব্যবহার না করা ভালো। তাই এই চর্চাটি রাতে ঘুমানোর আগে করা উত্তম। লেবুতে অ্যালার্জি থাকলে এই পদ্ধতিতে ব্লিচ করা উচিৎ নয়। মনে রাখতে হবে, ব্লিচ করে সরাসরি সূর্যের আলোতে বের হওয়া যাবে না।