ঢাকাWednesday , 15 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উচ্চ রক্তচাপের সমস্যায় সমাধান

Link Copied!

pressureস্বাস্থ্য ডেস্ক : উচ্চ রক্তচাপের সঙ্গে কমবেশি আমরা সবাই পরিচিত। পরিবারে বা আত্মীয় স্বজনের মধ্যে কারো না কারো উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। উচ্চ রক্তচাপের সমস্যা বেশিদিন থাকলে হৃদরোগ এবং ধমনির ঝুঁকি বেড়ে যায়। সমস্যা দেখা দেয় মস্তিস্ক, কিডনি এবং চোখেও। বয়স এবং শরীরের ওজন বেড়ে যাওয়ার সঙ্গে উচ্চ রক্তচাপের ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। তবে কারণ জেনে সমস্যার সমাধান করা সম্ভব।
কারণ
উচ্চ রক্তচাপের নির্দিষ্ট কোনো কারণ এখনো আবিষ্কার হয়নি। তবে অতিরিক্ত ওজন, স্ট্রেস, বেশি মাত্রায় মদ্যপান, ধূমপান, ডায়েবেটিস-২ উচ্চ রক্তাচাপের প্রধান কারণ হিসেবে ধরা হয়ে থাকে। তাছাড়া মা-বাবার উচ্চ রক্তচাপ থাকলে সন্তানদেরও হওয়ার আশঙ্কা থাকে। উচ্চ রক্তচাপ সব সময় থাকে না, তাই রোগীরা সাধারণত স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত থাকে। তবে হঠাৎ করে রক্তের চাপ বেশি বা কম হওয়ায় মাথা ঘুরে পড়ে যেতে পারেন কেউ কেউ।
প্রতিকার
বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না যে কখন উচ্চ রক্তচাপ হয়। কারণ রক্তচাপ বেড়ে গেলে শরীরের তেমন কোনো সমস্যা বোধ হয় না। আর সে কারণেই তা সহজে বোঝা যায়না। তবে এর প্রতিকারে কিছু উপায় আছে। যেমন-
ওজন কমানো
অনেক সময় দেখা যায় খাওয়া দাওয়ার খানিকটা পরবর্তন করলেই উচ্চ রক্তচাপ কমতে শুরু করে। মনে রাখতে হবে, প্রায় সব অসুখের মূলেই রয়েছে অতিরিক্ত ওজন। শরীরের জন্য যা প্রয়োজন সেসব খাবার বুঝে শুনে খেলেই ওজন কামানো সম্ভব।
লবণ কম খাওয়া
খাবারে লবণের পরিমাণ কমানো উচিৎ। অতিরিক্ত লবণ হাই প্রেশারের জন্য ক্ষতিকর। উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের জন্য বড় ঝুঁকি।
উত্তেজনা এড়িয়ে চলা
উচ্চ রক্তচাপের রোগীদের যে কোনো ধরণের উত্তেজনা এড়িয়ে খুশি থাকার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।
নিয়মিত পরীক্ষা
নিয়মিত রক্তচাপ পরীক্ষা করার মাধ্যমে সমস্যা সম্পর্কে জানা সম্ভব। নিয়মিত ডাক্তারের পরীক্ষার মধ্যে থাকলে সমস্যা সম্পর্কে সচেতন থাকা সম্ভব।
চিকিৎসা
উচ্চ রক্তচাপের জন্য ডাক্তারি পরামর্শে নিয়মিত ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। স্ট্রেস এড়িয়ে চলা এবং নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম করলে স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব।