ঢাকাTuesday , 14 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

Eidলাইফস্টাইল ডেস্ক : মাস জুড়ে শপিং করেও সাজতে বসে এটা থাকেনা ওটা থাকেনা। এমন সমস্যায় প্রায় প্রতিবারই আপনাকে পড়তে হয়। আর তখন দেখা যায়, অপূর্ণ থেকে যায় শখের সব সাজগোজ। এতো এতো টাকা খরচ করেও মেজাজটাই বিগড়ে যায়। আর তাইতো আপনার শপিং করা সব জিনিস আবার একটু মিলিয়ে নিন। দেখুন কোনো জিনিস বাদ থেকে গেলো কিনা। যদি কোনোটা বাদ পড়েই যায় তবে তা কিনে নিন চটজলদি।
যেমন ধরুন- জামাটা কেনার সময় ভাবছিলেন, বাসায় যে লিপস্টিক আছে তাতে ম্যাচিং করে যাবে সুন্দর ভাবে। ব্যাস্ততার ভিড়ে আজ পর্যন্ত আর মিলিয়ে নেয়া হয়নি। তাই দরকার হলে এখনই কিনে নিন। বডিস্প্রে তো কেনা হয়ে গেছে, বা আগেরটাই ব্যবহার করবেন ভাবছেন। তবু যদি নতুন আরেকটা দরকার থাকে তবে সেটাও নিতে পারেন। অনেকেই পুরোনোটা দিয়ে মেকআপ সেরে নেন। তবে মেকআপের জন্য নতুন কিছু কিনলে আলাদা কথা।
তাড়াহুড়া করে কানের দুল কিনেছেন, ম্যাচিং করে গলার সেট। তাতে কি, ভুলে গেছেন হাতের চুড়ি বা ব্রেসলেট কিনতে। ঈদের পোশাকটি পড়তে গিয়ে ঠিকই বিপদে পড়ে যেতেন। তাইতো এখনই মিলিয়ে কিনে নিন না।
জামার সঙ্গে সালোয়ারের যে কাটিং তাতে একটি পায়েল হলে বেশ মানাই। তাই পায়েলটা দেখুন টিকঠাক মতো আছে কিনা। না থাকলে নিয়ে নিন ডিজাইন মিলিয়ে।
মেহেদি কিনেছেন, ভাবছেন ঈদের আগের রাতে পছন্দের ডিজাইনে হাত রাঙাবেন। দুঃখ কপালে থাকলে মেহেদিটি ড্যাম হতে পারে। হাতে দিয়ে বসে আছেন অনেকক্ষণ তবু রঙ গাঢ় হয় না। তাই আগেই নিশ্চিত থাকতে হাতের এক পাশে একটু খানি লাগিয়ে দেখে নিন রঙ ভালো হচ্ছে কিনা।
পায়ে দেয়ার জন্য স্যান্ডেল বা জুতা কিনেছেন পোশাকের সঙ্গে রঙ আর ডিজাইন মিলিয়ে। ঘরের মধ্যে কিছু সময় পরে হাঁটাচলা করে দেখুন আরামদায়ক কিনা। খুব সমস্যা হলে পরিবর্তন বা নতুন আরেকটা কিনে নিতে পারেন।
সবশেষে আবারো দেখে নিন ঈদের পোশাকটি। পরে আরেকবার ট্রায়াল দিন। লুজ বা টাইট থাকলে অবশ্যই ঠিক করে নিন, তাতে লুক ভালো আসবে।