ঢাকাMonday , 13 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদের দুপুরে হোক মোরগ পোলাও

Link Copied!

polaoলাইফস্টাইল ডেস্ক : ঈদের দুপুরের খাবার মানেই স্পেশাল কিছু। নতুন পোশাকে আর সাজগোজে ফুরফুরে মনকে আরও বেশি উৎফুল্ল করতে পছন্দের খাবারের জুড়ি নেই। এই দিনে অতিথি আপ্যায়নেও থাকে বিশেষ যত্ন। তাছাড়া উৎসবের এই দিনে সবার চেষ্টা থাকে তৃপ্তির সঙ্গে মুখরোচক খাবার খাওয়া। প্রিয় মানুষটির মন কাড়তে আপনিও রান্না করতে পারেন স্বাদে ভরা মোরগ পোলাও। আসুন শিখে নেয়া যাক মোরগ পোলাও রান্নার সহজ রেসিপি।
যা যা লাগবে (চার জনের জন্য উপযোগী)
চাল আধা কেজি, মুরগির মাংস ১ কেজির চার টুকরো, ঘি ১ কাপ, পিঁয়াজ বাটা ১ কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, এলাচ ৬ টি, দারুচিনি ৪ টুকরো, জয়ত্রি, জয়ফল, লবঙ্গ, শাহি জিরা গুঁড়া ১ চা চামচ, পেস্তাবাদাম, আলুবোখারা, তেল আধা কাপ, টকদই ১ কাপ, কাঁচামরিচ, গোলমরিচ, লবণ পরিমাণ মতো, শুকনা মরিচ কয়েকটি, পিঁয়াজ বেরেস্তা ১ কাপ।
যেভাবে করবেন
মুরগি চার টুকরা করে নিন। মাংসের টুকরোগুলো আধা ঘণ্টা লবণ পানিতে ভিজিয়ে রাখুন। এবার মাংসের পানি ফেলে দিয়ে পিঁয়াজ, আদা-রসুন বাটা, গরম মসলা গুঁড়া ও টকদই মেখে আবার আধা ঘণ্টা রেখে দিন।
মাংসে জয়ফলসহ অন্যান্য মসলা দিয়ে চুলায় কিছুক্ষণ রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে এলে, মাংসগুলো তুলে রেখে সেই পাত্রের তেল ও মসলায় চাল আধা সেদ্ধ করে নিতে হবে। এবার পোলাও এবং মাংস কয়েক স্তরে সাজিয়ে ওপরে বেরেস্তা দিয়ে চুলার তাপ কমিয়ে আধা ঘণ্টা পাত্রে ঢাকনা দিয়ে রেখে দিন। খাওয়ার ঠিক আগে ঢাকনা খুলে পাত্রে সাজিয়ে সালাদসহ গরম গরম পরিবেশন করুন।