ঢাকাSunday , 5 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারিকেলে রয়েছে প্রচুর স্বাস্থ্য উপকার

Link Copied!

narikelস্বাস্থ্য ডেস্ক : নারকেল দিয়ে কতো না মজার খাবার তৈরি হয়। অনেকের কাছে নারিকেলের শাঁস খুবই প্রিয় একটি খাবার। নারিকেলের পানি, নারিকেলের শাঁস, নারিকেলের দুধ ও নারিকেলের তেল পুষ্টিগুণে ভরপুর এক উৎকৃষ্ট খাবার। নারিকেলের শাঁসে রয়েছে কার্বোহাইড্রেট, চর্বি, প্রোটিন, ভিটামিন বি১,বি২, বি৩, বি৫, বি৬,বি৯, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম,ফসফরাস, পটাশিয়াম, জিংক ও পর্যাপ্ত ক্যালরি। নারিকেল আমাদের দেহের জন্য খুবই উপকারী। আজ জেনে নেবো নারিকেলের শাঁস আমাদের কি কি উপকার করে।
* নারিকেলে থাকা পর্যাপ্ত খাদ্যআঁশ কোষ্টকাঠিন্য রোগীদের জন্য অত্যন্ত উপকারী।
* নারিকেল খাওয়ার পর এর তৈলাক্ত অংশ কোষে পৌঁছে যায়। কোষ এটি শোষণ করে মুহূর্তেই শক্তিতে পরিণত করে। আমাদের শরীরের দুর্বলতা দূর হয় সহজেই।
* চিকন ও হাড্ডিসার রোগীদের মাংশপেশী গঠনে, পাকস্থলীর ক্ষত ও গলার ঘা সারাতে নারিকেল অত্যন্ত কার্যকর।
* কিডনির জটিলতায় নারিকেলের পানি উপকারী।
* জলবসন্ত ও হামের দানা কমাতে নারিকেলের পানি ভূমিকা রাখে।
* ত্বকের জন্য ও নারিকেলের পানি উপকারী।
* বহুমুত্রে আক্রান্ত রোগীদের জন্য ডাবের পানি খুবই উপকারী।
* এইচআইভি আক্রান্ত রোগীদের ভাইরাস এর মাত্রা কমাতে নারিকেল ভুমিকা রাখে বলে প্রমাণ আছে।
* নারিকেলে থাকা অরগানিক আয়োডিন সাধারণ গলগণ্ড রোগ প্রতিরোধে ভুমিকা রাখে।
* নারিকেল আমাদের শরীরে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম গ্রহণ করতে সহায়তা করে। দাঁত ও হাড়ের গঠনে এটি ভূমিকা রাখে।
* গলব্লাডারকে বিভিন্ন ধরণের অসুখ থেকে রক্ষা করতে নারিকেলের ভূমিকা অনেক।
* নিয়মিত নারিকেল খেলে ব্রেস্ট ক্যানসার, কোলন ক্যানসার ও অন্যান্য ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
* নারিকেল প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া রোধ করতে ভূমিকা রাখে।
* নারিকেল থাইরয়েড হরমোনের কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়তা করে।
* নারিকেল অতিরিক্ত ওজন কমাকে সহায়তা করে।