ঢাকাSunday , 5 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রান্নায় ঝামেলা এড়াতে…

Link Copied!

torkariলাইফস্টাইল ডেস্ক : রাঁধুনি হিসেবে সুনাম কম নেই আপনার। মাঝে মাঝে সেই সুনাম ঘুচে যায় তরকারিতে লবণ বা হলুদ বেশি হয়ে গেলে। সচেতন থাকলে অবশ্য এমন সমস্যা কমই হয়। তবে তরকারিতে লবণ বা হলুদ বেশি হতে পারে ব্যস্ততা বা অন্যমনষ্ক থাকলে। তাই যদি এমন সমস্যায় পড়েই যান তবে আছে ছোট্ট কিছু কৌশল। যেমন-
* তরকারিতে অতিরিক্ত লবণ কমাতে বেশ কিছু উপকরণ যোগ করা যেতে পারে। বেশ কিছু আলু, টমেটো, শাক নতুন করে তরকারিতে দিলে অতিরিক্ত লবণের পরিমান কমে যাবে।
* যে তরকারিতে বা অন্য কিছুতে লবণ বেশি হবে তাতে আটা বা ময়দার একটা গোল্লা বানিয়ে এক পাশে রেখে দিতে হবে। এই আটা বা ময়দার গোলা তরকারির লবণ শুষে নিতে বেশ কার্যকর।
* লবণ বেশি হলে তরকারিতে কিছু টমেটো কেটে দিলেও কাজে দেবে।
* তরকারিতে যদি হলুদ বেশি হয়ে যায় তবে ছোট একটা পরিষ্কার কাপড়ের টুকরা চুবিয়ে দিলে কাপড় কিছু হলুদ টেনে নেবে।
* ডিম সেদ্ধ করার সময় পানিতে আধা চা চামচ লবণ দিন। তাতে ডিম তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং ডিম ফাটবে না।