ঢাকাFriday , 3 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর্নফ্লাওয়ার দারুণ সব উপকারী ব্যবহার

Link Copied!

cornflowerলাইফস্টাইল ডেস্ক : নানা ধরনের খাবার তৈরিতে কর্নফ্লাওয়ারের ব্যবহার আমাদের জানা। চেনা এই কর্নফ্লাওয়ারের রয়েছে অজানা দারুণ সব উপকারী ব্যবহার। প্রতিদিনের ছোটবড় কাজে খুটিনাটি অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। এসব খুটিনাটি থেকে কঠিন অনেক সমস্যাকে সহজ করে দিতে কর্নফ্লাওয়ার বেশ পারদর্শী। তাই আসুন জেনে নেয়া যাক সেসম্পর্কে……
* কাপড় থেকে কালির দাগ তুলতে কর্নফ্লাওয়ারের সাথে দুধ মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এরপর তা দাগের উপর লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে একটি টুথব্রাশ দিয়ে ঘষে তুলে নিন কাপড় থেকে কালির দাগ উঠে যাবে।
* রান্না করতে গেলে হাত পায়ের কোথাও পোড়া গেলে তাৎক্ষণিক চিকিৎসায় ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার। ১ কাপ কুসুম গরম পানিতে ১ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার ও ১ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে গজ বা পরিষ্কার কাপড় চুবিয়ে পোড়া অংশে আধা ঘণ্টা লাগিয়ে রাখুন। আরাম পাবেন সহজেই।
* অনেক কষ্টে ঘরে থাকা আসবাবপত্রের কোণ থেকে তেলাপোকার আস্তানা দূর করেছেন। কিন্তু কিছুদিন পরেই  আবার শুরু হয়েছে তাদের আনাগোনা। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে সমপরিমাণ কর্নফ্লাওয়ার ও প্লাস্টার অফ প্যারিস একসঙ্গে মিশিয়ে তেলাপোকা ঘরে ঢোকা এবং লুকোনোর জায়গায় দিয়ে রাখুন। ব্যস, ঝামেলা মুক্তি।
*কর্নফ্লাওয়ারের সঙ্গে পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে খুব সহজেই জানালা, দরজার গ্লাস পরিষ্কার করতে পারেন। একটি কাপড় দিয়ে আলতো করে ঘষে পানি দিয়ে ধুয়ে দেখুন ম্যাজিকের মতো কাজ হয়ে গেছে।
* কর্নফ্লাওয়ার আর পানি মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এরপর তা কাপড়ে লেগে যাওয়া রক্তের দাগের উপর ঘষে লাগিয়ে নিন। খানিকক্ষণ রেখে একটি টুথব্রাশ দিয়ে ঘষে তুলে নিন। যদি দাগ এরপরও থাকে তাহলে আরও ১ বার একই কাজ করুন। এরপর দাগহীন পরিষ্কার কাপড় ধুয়ে রোদে শুকিয়ে নিন।
* বাচ্চাকে বেশি সময় ডায়াপার পরিয়ে রাখলে শিশুর দেহে মাঝে মাঝে র‌্যাশ দেখা দেয়। এই যন্ত্রণা থেকে শিশুকে মুক্তি দিতে শিশুর গোসলের পানিতে ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলেও সমস্যা সমাধান হবে।
* অনেক সময় তরকারির ঝোল ঘন হতে চায় না। পাতলা ঝোল দেখতেও ভালো লাগে না। তরকারিতে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিন। তরকারির ঝোল ঘন হয়ে যাবে।