ঢাকাThursday , 2 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অজান্তেই পেটের ক্ষতি করছে যেসব খাবার

Link Copied!

khabarলাইফস্টাইল ডেস্ক : হজমের সমস্যা বা পেটে গড়বড় দেখা দিলে সব শান্তিই নষ্ট হয়ে যায়। পেট ফাপা, গ্যাসের ব্যথা শুরু হওয়া, খাবারে অরুচিসহ নানা সমস্যা দেখা দেয়। কোনো কাজও ঠিক মতো করা যায় না। অনেকের ধারণা অতিরিক্ত তেলচর্বি, অ্যালকোহল বা দেরিতে হজম হয় এমন খাবার খেলেই এধরনের সমস্যা হয়। অথচ এসব খাবার ছাড়াও এমন কিছু খাবার আমরা খাই যা অজান্তেই পেটের ভয়ানক ক্ষতি করে চলেছে। যেমন-
প্যাকেটজাত খাবার
আধুনিক যুগে বহু প্যাকেট জাতীয় খাবারে আমরা অভ্যস্ত। মুখরোচক এসব খাবারে ট্রান্স-ফ্যাট থাকে অনেক বেশি। এই উপাদান আমাদের অজান্তেই পেটের মারাত্মক ক্ষতি করে।
লবণ
খাবারের সঙ্গে বেশি পরিমাণে লবণ খেলে ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বেশি লবণ খেলে পেট যথেচ্ছভাবে ক্ষতিগ্রস্ত হয়।
জাংক ফুড
বার্গার, পিৎজা, পকোড়ার মতো নানা ধরনের জাংক ফুডগুলো পেটের জন্য খুবই ক্ষতিকর। এর মধ্যে থাকা উপাদান পেটের ক্ষতি তো করেই সঙ্গে ফ্যাটি করে দেয় লিভারকে।
ভিটামিন এ
বেশি মাত্রায় ভিটামিন-এ ডোজ খেলে তা পেটের জন্য খুবই ক্ষতি করে। অনেকে ভিটামিনে উপকার ভেবে ভিটামিন-এ সহ নানা সাপ্লিমেন্ট খান। তবে যে ভিটামিনই খান না কেন সবসময় চিকিৎসকের পরামর্শ মেনে খাওয়া উচিৎ।
অ্যান্টিডিপ্রেসান্ট
কোনো কারণ ছাড়াই অনেকে মানসিক অশান্তিতে ভুগে থাকেন। অনেকের থাকে উপযুক্ত কারণ। এসময় মানসিক অস্থিরতা বা ওসিডির মতো রোগে ব্যবহৃত হয় অ্যান্টিডিপ্রেসান্ট জাতীয় ওষুধ। এই ওষুধ খাওয়ার কারণে পেটে সমস্যা দেখা ‍দিতে পারে। কারণ এই ধরনের ওষুধ সেবনে পেটের উপর মারাত্মক চাপ পড়ে।
ঠাণ্ডা পানীয়
কোলা জাতীয় ঠাণ্ডা পানীয়তে কৃত্রিম মিষ্টত্ব থাকে। এছাড়া এই পানীয়তে প্রায় সবগুলো কার্বন ডাই অক্সাইড মিশ্রিত থাকে যা পেটের জন্য অত্যন্ত খারাপ।
চিনি
প্রতিদিন খাবারে সঙ্গে কিছু না কিছু চিনির দানা আমাদের শরীরে যায়। তবে বেশি মাত্রায় চিনি খেলে ফ্যাটি লিভার হতে পারে।