ঢাকাWednesday , 1 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্তন ক্যানসার সম্পর্কে অজানা ১২ তথ্য

Link Copied!

breast-cancerস্বাস্থ্য ডেস্ক : দিনে দিনে বেড়ে চলেছে স্তন ক্যানসারে আক্রান্ত নারীর সংখ্যা। ক্যানসার হওয়ার পেছনে বহু কারণের মধ্যে জীবনযাত্রা, জেনেটিক এবং খাবার-দাবারের হাত থাকে। এছাড়াও মদ্যপান, ধূমপান, ওজন নিয়ন্ত্রণে না রাখা, কায়িক পরিশ্রম না করা, দূষিত পরিবেশে বসবাস করা, শারীরিক অন্যান্য সমস্যায় সঠিক সময়ে চিকিৎসা না করা ইত্যাদি দায়ি থাকে। বাচ্চাকে দুধ পান না করালেও নারীদের স্তন ক্যানসার হওয়ার আশঙ্কা কিছুটা বেড়ে যায়।
এদিকে আধুনিক চিকিৎসা, উচ্চমানের গবেষণা এবং পুরনো ওষুধ একসঙ্গে হাতে হাত মিলিয়ে স্তন ক্যানসার নিরাময়ের সেরা সমাধান খোঁজার চেষ্টা চালাচ্ছে। এবার আসুন জেনে নেয়া যাক স্তন ক্যানসার সম্পর্কে অজানা কিছু তথ্য।
বয়সের সঙ্গে
পঞ্চাশ ও তার বেশী বয়সের নারীদের ক্ষেত্রে স্তন ক্যানসাররে প্রবণতা বেশি দেখা যায়।
ওজনে খেয়াল রাখুন
যেসব নারীদের ওজন বেশি তাদের ক্ষেত্রে স্তন ক্যানসার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
বন্ধ্যাত্ব
বন্ধ্যা নারীদের ক্ষেত্রে স্তন ক্যানসারের প্রবণতা থাকে। তাই বন্ধ্যা নারীকে অবশ্যই বাড়তি যত্ন নেয়া উচিৎ।
ব্যাথা ছাড়া ফোলা
স্তনের কোনো অংশ যদি ফুলে যায় এবং তাতে কোনো ব্যথা অনুভূত না হয় তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। অবহেলা করবেন না।
অন্যন্য সংকেত
স্তনে কোনো ডেলা পাকা ছাড়াও, যদি স্তন থেকে ক্রমাগত তরল নিষ্কষণ হতে থাকে বা স্তনের পাশের চামড়াতে কোনো রকমের পরিবর্তন লক্ষ্য করেন, আকারের আচমকা বৃদ্ধি, আশপাশে ও স্তনবৃন্তে চুলকুনি, এসব হলো স্তন ক্যানসারের অন্যান্য লক্ষণ।
পুরষের স্তন ক্যানসার
পুরুষের স্তন ক্যানসার অবাক হওয়ার মতোই সত্য একটি ব্যাপার। এতোদিন পুরুষরা ভাবতেন, কেবল নারীরই এই ক্যানসার হয়। তাই এ ব্যাপারে পুরুষ কিছুটা বেপরোয়া থেকে গেছেন। আর এই মনোভাবই তাদেরকে অসচেতন করে রেখেছে দিনের পর দিন। অসচেতনতায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অনেক পুরুষ।
কার্যকর ওষুধ
গবেষণায় দেখা গেছে, ঐতিহ্যবাহী চিনা ওষুধ বা ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন যাকে টিসিএম বলা হয়ে থাকে তা স্তন ক্যানসার নিরাময়ের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর।
গোমূত্র
ক্যানসার সারানোর আয়ুর্বেদিক চিকিৎসায় গোমূত্র ব্যবহার করা হয়। ক্যানসার নির্মূল করার উপকরণ গোমূত্রে রয়েছে বলেই গবেষণায় উঠে এসেছে।
কায়িক পরিশ্রম
প্রযুক্তির বিকাশ আর আধুনিকতার ছোঁয়ায় সৌখিন অনেক নারী নিজেদের গুটিয়ে রাখেন কায়িক পরিশ্রম থেকে। বর্তমানে এমন অসংখ্য নারী স্তন ক্যানসারের ঝুঁকিতে ভুগছেন বলে তথ্য মিলেছে ব্রিটেনের ক্যানসার গবেষণার সহযোগিতায় পরিচালিত এ সমীক্ষায়। যারা গৃহস্থালির কাজকর্ম, নিয়মিত হাঁটাচলা করা বা বাগানের কাজে নিজেদের ব্যস্ত রাখতে পারেননি তারা এধরনের ঝুঁকিতে বেশি আছেন।
আধা ঘণ্টায় একজন স্তন ক্যানসারে আক্রান্ত
শুনতে অবাক লাগলেও বাংলাদেশে প্রতি আধ ঘণ্টায় একজন কিশোরী কিংবা নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন। সম্প্রতি মহিলা সমিতির এক কাউন্সিলিং সভায় এ তথ্য উঠে এসেছে।
স্তনে টিউমার মানেই ক্যানসার নয়
স্তনে টিউমার দেখা যাওয়া মানেই ক্যানসার নয়। মেয়েদের বয়স ১৫ থেকে ২৫ বছরের থাকা অবস্থায় স্তনে গোটা দেখা দিতে পারে। এই গোটা বা টিউমারকে সাধারণত ফাইব্রোএডেনোমা বলে। এটা ক্ষতিকারক কোনো টিউমার বা ক্যানসার নয়।
মত্যুর হার কমেছে
অতিরিক্ত সচেতনাতা, স্ক্রিনিংয়ের জেরে গোটা বিশ্বে স্তন ক্যানসারে মৃত্যুর হার কমেছে।