ঢাকাMonday , 29 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

chopলাইফস্টাইল ডেস্ক : প্রতিটি রোজাদারের কাছে ইফতারের সময়টা উৎসবের মতো আনন্দের। সামর্থ্য অনুযায়ী থাকে খাবার আয়োজন। অন্যান্য সব খাবারের ভিড়ে থাকতে পারে মুখরোচক নানা খাবার। মাংসের চপ সেদিক থেকে হতে পারে প্রথম পছন্দ। কারণ, সসের সঙ্গে গরম গরম মাংস চপ খাওয়ার মজাই আলাদা। আসুন শিখে নেয়া যাক, মাংস চপ তৈরির সহজে পদ্ধতি।
যা যা লাগবে
আলু ৪০০ গ্রাম, চীজ কুচি ১০০ গ্রাম, হাড়ছাড়া মুরগির মাংস ২ থেকে ৩ টুকরো, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, পিঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ, হলুদ আধা চা চামচ, ডিম ১টি ফেটানো, লবণ ও টেস্টিং সল্ট স্বাদমতো।
যেভাবে করবেন
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে সামান্য লবণ, মরিচ কুঁচি এবং পিঁয়াজ দিয়ে মেখে নিন ভালো করে। আলু সম্পূর্ণ মিহি করে ভর্তা করতে হবে। মুরগির মাংস সেদ্ধ করে কুচি কুচি করে নিতে হবে। একটি প্যানে তেল দিয়ে গরম করে তাতে পিঁয়াজ কুঁচি, মরিচ কুঁচি, লবণ, টেস্টিং সল্ট এবং হলুদ দিয়ে ভালো করে নাড়তে থাকুন। মাংসকুচি কিছুটা ভাজা হয়ে এলে নামিয়ে নিন।
আলু মাখা সমান করে ২০ টি অংশে ভাগ করে নিন। এরপর একটি অংশ হাতের তালুতে রেখে মাঝে মাংস দিয়ে আলু দিয়ে ঢেকে বল তৈরি করে নিন। ইচ্ছে হলে মাংস ঝুরির সঙ্গে চীজ কুঁচি দিয়ে দিতে পারেন। খেয়াল রাখবেন মাংস যাতে বের না হয়ে যায়।
গোল বলটি এবার হাতের আলতো চাপে একটু চ্যাপ্টা করে চপের আকার দিয়ে দিন। চপটি ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে ডুবো তেলে লালচে করে ভেজে তুলুন। এবার সসের সঙ্গে পরিবেশন করুন মাংস চপ।