লাইফস্টাইল ডেস্ক : ইফতারিতে নানা খাবারের ভিড়ে চিকেন রোল হতে পারে অসাধারণ একটি রেসিপি। পছন্দের সসের সঙ্গে পরিবেশন করতে পারেন নাস্তাতেও। ছোট-বড় সবার পছন্দের চিকেন রোল সহজে তৈরি, সময় বাঁচায় আবার খেতে সুস্বাদু। আসুন শিখে নেয়া যাক চিকেন রোল তৈরির সহজ পদ্ধতি।
যা যা লাগবে
পুরের জন্য
মুরগির কিমা ১ কাপ, গাজরকুচি ২ টেবিল চামচ, বাঁধাকপি কুচি ২ টেবিল চামচ, ফুলকপি কুচি ২ টেবিল চামচ, পিঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি স্বাদ অনুযায়ী, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।
রুটির জন্য
আধা কেজি চালের গুঁড়া, স্বাদমতো লবণ, প্রয়োজনমতো পানি।
যেভাবে করবেন
পুরের সব উপকরণ দিয়ে রান্না করে পুর তৈরি করে নিতে হবে।
প্রথমে রুটির জন্য গোলা তৈরি করে নিতে হবে। এবার রুটির ভেতর পুর দিয়ে রোল করে ডিম ও বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। ব্যস হয়ে গেল চিকেন রোল। এবার পছন্দের সসের সঙ্গে পরিবেশন করুন খাওয়ার মজা চিকেন রোল।

