ঢাকাFriday , 26 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

samaiলাইফস্টাইল ডেস্ক : নাস্তায় বা ইফতারিতে থাকে নানা পদের খাবার। তবে মুসলমানদের ধর্মীয় যেকোনো উৎসবে অনেক বেশি প্রাধান্য পায় সেমাইয়ের বিভিন্ন রুপে উপস্থাপন।  এসব উৎসবে খাবারের পূর্ণ তৃপ্তিই যেন সেমাইয়ে। সেমাইয়ের জর্দা সেদিক থেকে একটু বেশিই লোভনীয়। তাই আসুন শিখে নেয়া যাক সেমাইয়ের জর্দা রান্নার সহজ কৌশল।
যা যা লাগবে
সেমাই ২৫০ গ্রাম, চিনি ২৫০ গ্রাম, নারিকেল কুরানো ১ কাপ, কিশমিশ ২ টেবিল চামচ, বাদাম ৩ টেবিল চামচ, দারুচিনি ৩ টুকরো, তেজপাতা ২ টা, ঘি ৪ টেবিল চামচ, পানি আধা কাপ, লবণ পরিমাণমতো।
যেভাবে করবেন
কড়াইয়ে ঘি গরম করে সেমাই ভেজে নিতে হবে। এবার তাতে কুরানো নারিকেল দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর পানি দিয়ে অল্প আঁচে রান্না করতে থাকুন। পানি শুকিয়ে আসলে বাদাম, কিশমিশ, তেজপাতা ও দারুচিনি দিয়ে আরও দশ মিনিট মৃদু আঁচে দমে রাখুন। সেমাই ঝরঝরে হলে নামিয়ে পরিবেশন করুন।