ঢাকাMonday , 22 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভেজাল সেমাইয়ে আড়াই লাখ টাকা জরিমানা

Link Copied!

Takaনিজস্ব প্রতিবেদক : রাজধানীর উপকণ্ঠ কেরাণীগঞ্জে দুটি ভেজাল খাদ্য উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ধ্বংস করার পাশাপাশি দুই কারখানার মালিককে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।
র‌্যাব জানিয়েছে, ওই কারখানা দুটির একটিতে ভেজাল সেমাই এবং অপরটিতে ভেজাল সিরকা, আচার ও জেলি তৈরি করা হচ্ছিল।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম। অভিযানটি পরিচালনা করেছে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
আনিসুর রহমান জানান, ভেজাল লাচ্ছা সেমাই তৈরি করে বাজারজাত করার অভিযোগে দীপক পন্ডিত নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
অন্যদিকে ভেজাল সিরকা, আচার ও জেলি তৈরি করার অভিযোগে জালাল উদ্দিন নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
প্রায় আড়াই লাখ টাকার ভেজাল খাদ্য ধ্বংস করা হয়েছে জানিয়ে আনিসুর বলেন, ‘বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে তারা খাদ্যদ্রব্য উৎপাদন করে আসছে। এই খাদ্যদ্রব্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সেগুলো ধ্বংস করে দেয়া হয়েছে।’
ঈদকে সামনে রেখে নামহীন কারখানা দুটিতে বিপুল পরিমাণ ভেজাল খাদ্য উৎপাদন করে বাজারজাত করার পরিকল্পনাও ছিল বলে তিনি জানান। অভিযানে কারখানা দুইটি সিলগালা করে দেয়া হয়েছে।