ঢাকাSunday , 21 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদাবাজি, যুবকের জেল

Link Copied!

Jailচাঁদপুর প্রতিনিধি : যানবাহনে চাঁদাবাজি নিষিদ্ধ ঘোষণা করে হাজীগঞ্জ প্রশাসনের মাইকিংয়ের পরও সিএনজি চালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগে শওকত সর্দার (২১) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাণ্ড দেয়া হয়েছে।
রোববার বিকেলে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুর্শিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শওকত সর্দার হাজীগঞ্জ পৌর এলাকার সর্দার বাড়ির জামাল সর্দারের ছেলে।
এর আগে গত সপ্তাহে হাজীগঞ্জে পরিবহন সেক্টরে সব ধরনের চাঁদা উঠানো বন্ধ ঘোষণা করে প্রশাসন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে গত সপ্তাহ থেকে হাজীগঞ্জে পরিবহন খাতে সব ধরনের টোল/চাঁদা উঠানো বন্ধ ঘোষণা করা হয়। সে অনুযায়ী আমরা ইতিমধ্যে মাইকিং করে বিষয়টি জানিয়ে দেই। তারপরও দুপুরে হাজীগঞ্জ বাজারের শহীদ আলী আজ্জম সড়কে সিএনজি স্কুটার স্টেশনে শওকত চাঁদা উঠানোকালে হাতেনাতে আটক করি।’
শাহ আলম আরও বলেন, ‘এখন থেকে উপজেলার প্রতিটি সিএনজি চালিত অটোরিকশা স্টেশনে আমাদের গোয়েন্দারা অভিযান চালাবে।’
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম জানান, পুলিশ ওই যুবককে চাঁদা আদায়কালে হাতেনাতে আটক করে। স্বাক্ষ প্রমাণের ভিত্তিতে ঐ যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের জেল দেয়া হয়।