ঢাকাSunday , 21 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৭ লাখ ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

Link Copied!

Yabaচট্টগ্রাম প্রতিনিধি : ফেনীর লালপোল এলাকা থেকে ৬ লাখ ৮০ হাজার ইয়াবাসহ মাহফুজুর রহমান (৩৫) নামের পুলিশের বিশেষ শাখার এক এএসআইকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এসময় তার গাড়ি চালককেও গ্রেপ্তার করা হয়।
শনিবার রাত সাড়ে ১১ টায় ফেনীর লালপুল এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেট কার একটি শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যাবার সময় তাড়া করে সেটিকে আটক করে র‌্যাব। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ইয়াবার চালান। যার আনুমানিক মূল্যে ২৭ কোটি ২০ লাখ টাকা।
এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদক বিক্রির ৭ লাখ টাকা, ৪টি মোবাইল ও বিভিন্ন ব্যাংকের ৮টি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।
র‌্যাব ৭ এর পরিচালক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, ইয়াবাসহ আটক মাহফুজুর রহমান পুলিশের এএসআই। বর্তমানে সে এসবি ঢাকা টেকনিক্যাল সেকশনে কর্মরত। জিজ্ঞাসাবাদে আটক মাহফুজ জানিয়েছে ২০১১-২০১৩ সালে কক্সবাজার জেলার টেকনাফে চাকুরি করার সময় ইয়াবা ব্যবসায়ীদের সাথে তার সখ্যতা হয়।’
তিনি জানান, ‘ কক্সবাজার থেকে আনা ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবার চালানটি ঢাকায় পৌছে দিতে কক্সবাজার গোয়েন্দা পুলিশের এএসআই মো. বেলাল ও চট্টগ্রাম জেলা পুলিশের কুমিরা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো. আশিক তাকে অনুরোধ করেছে বলে র‌্যাবকে জানিয়েছে গ্রেপ্তার হওয়া মাহফুজ।’
র‌্যাব ৭ এর পরিচালক আরো জানান, ‘ঢাকায় তার কাছ থেকে ইয়াবাগুলো হাইকোর্টের জনৈক মহুরী মো. মোতালেব, এ্যাডভোকেট জাকির, এসবি কনস্টেবল শাহীন, কাশেম, গিয়াসদের বুঝে নেয়ার কথা ছিল। এছাড়াও তার নোট বুকে ১৪ জনের সাথে বিভিন্ন সময়ে ইয়াবা লেনদেনের ২৮ কোটি ৪৪ লক্ষ ১৩ হাজার টাকার হিসাব পাওয়া গেছে।’
তবে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে গ্রেপ্তারকৃত পুলিশসহ চালককে হাজির করেনি র‌্যাব-৭।
এ ঘটনায় গাড়ির মালিক পুলিশের এএসআই মাহফুজুর রহমান ও ড্রাইভার জাবেদ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।