ঢাকাSunday , 21 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় অপহৃত শিশু কুমিল্লায় উদ্ধার, আটক ৩

Link Copied!

Kidnapনিজস্ব প্রতিবেদক : ঢাকার কুড়িল থেকে অপহৃত শিশু সানিকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অপহরণের ঘটনায় সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে কুমিল্লা থেকে শিশুটিকে উদ্ধার ও ওই তিন অপহরণকারীকে আটক করা হয়। তবে অপহরণকারীদের নাম পরিচয় জানায়নি র‌্যাব।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে দুপুর ২টায় উত্তরায় র‌্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ১৭ জুন কুড়িল থেকে তিন বছরের শিশু সানিকে অপহরণ করা হয়।