ঢাকাSunday , 21 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অত্যাধুনিক জাহাজের ৯ মাইল যেতে ৭২ ঘণ্টা!

Link Copied!

ctgনিজস্ব প্রতিবেদক : একটি অত্যাধুনিক জাহাজের ৯ মাইল দূরত্ব পারি দিতে কেন ৭২ ঘণ্টা সময় লাগে তা নিয়ে প্রশ্ন তুললেন সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল। ১৯ তারিখ চট্টগ্রামের বোয়াখালী উপজেলায় রেলসেতু ভেঙে তেল পানিতে মেশার তিনদিন পর চট্টগ্রাম পোর্ট থেকে জাহাজ পৌঁছেছে ঘটনাস্থলে। তবে এরই মধ্যে কর্ণফুলী হয়ে তেল হালদাতে ছাড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান তিনি।
রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ ধরনের সমন্বয়হীনতার বিষয়ে ক্ষতিয়ে দেখার জন্য স্পিকাররের কাছে রুলিং দাবি করেন।
বাদল প্রশ্ন তুলেন, ‘ব্রিজগুলো অনেক আগে থেকেই নাজুক। বারবার বলার পরও এসব ব্রিজের মেরামতে কোনো বরাদ্দ পাওয়া যায়নি। আর যেহেতু মেরামতের বরাদ্দ দেয়া হয় না এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানে যে ব্রিজের অবস্থা খারাপ তাহলে কেন সেখান দিয়ে নিয়মিত রেল চলাচলের অনুমতি দিয়ে রাখা হয়েছে?’
তিনি তেল সরানোর কাজে ব্যবহৃত অত্যাধুনিক জাহাজ নিয়ে কটাক্ষ করে বলেন, ‘১৯ তারিখে ঘটনা ঘটার পর মাত্র ৯ মাইল দূরত্ব পারি দিয়ে ২১ তারিখ জাহাজ পৌঁছে ঘটনাস্থলে। তাও আবার গিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে কিছু করা যায় কি না।’
সংশ্লিষ্ট সবগুলো মন্ত্রণালয় ও দপ্তরকে দুর্ঘটনার পরপরই অবহিত করা হলেও কারও কাছ থেকে যথাযথ সাড়া মেলেনি বলেও অভিযোগ তুলেন এ সাংসদ। যে কারণে প্রাথমিকভাবে এলাকাবাসীর সহায়তায় কলাগাছ ও খড় দিয়ে সাময়িকভাবে তেল ছড়িয়ে পড়া রোধ করার চেষ্ঠা করেন তিনি।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রেলসেতু ভেঙে একটি তেলবাহী ট্রেনের দু’টি ওয়াগন খালে পড়ে পানিতে ছড়িয়ে পড়ছে ফার্নেস অয়েল। সেই ফার্নেস অয়েল কর্ণফুলির পানিতে মেশার পর এখন সম্ভাবনা তৈরি হয়েছে হালদাতে মেশার। এ সময়ের মাঝে সংশ্লিষ্ট কারও কোনো কার্যকারিতা ছিল না বলে জানান বাদল।
তিনি দাবি করেন, ‘প্রধানমন্ত্রী অনেক কিছুই করতে চান দেশের জন্য, কিন্তু কিভাবে যেন সবকিছুতে একটা না একটা গোলমাল লেগেই থাকে। এজন্য সরকারের ইচ্ছা যথাযথভাবে প্রতিফলন হচ্ছে না।’ এ বিষয়ে স্পিকারের উদ্দেশে একটি রুলিং দাবি করেন এ সংসদ সদস্য।
নিজের আক্ষেপের কথা জানিয়ে বাদল আরো বলেন, ‘কর্মকর্তারা যেন জনপ্রতিনীধিদের সম্মান করতে শেখে এবং কোনো গুরুত্বপূর্ণ ইস্যু থাকলে অবশ্যই যেন তাদের ফোনটা ধরে।’