ঢাকাSaturday , 20 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

Link Copied!

sscনিজস্ব প্রতিবেদক : ২০১৫ সালের প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফলাফলও প্রকাশ পেয়েছে। শনিবার বিকেলে এ ফল প্রকাশ করা হয়।
ফলাফল প্রাকাশের সাত দিনের মধ্যে ফল পুনর্নিরীক্ষণের জন্য আগ্রহী পরীক্ষার্থীদের সময় বেঁধে দেয়া হয়। এ সময়ের মধ্যে সর্বমোট ৮৫ হাজার পরীক্ষার্থী নিজেদের ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে।
এ প্রসঙ্গে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত চন্দ চন্দ্র বলেন, ‘মাধ্যমিকের ফল পুননিরীক্ষণের জন্য আমাদের বেঁধে দেয়া সময়ের মধ্যে প্রায় ৮৫ হাজার পরীক্ষার্থী আবেদন করে। আমরা প্রত্যেকের আবেদনই গুরুত্বের সঙ্গে নিয়েছি।’
প্রসঙ্গত, গত ৩০ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাসের হার গড় ৮৭.০৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৯০১ শিক্ষার্থী।
ওইদিনই শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য সাতদিনের মধ্যে আবেদন করার সময় বেধে দেয়। সরকারি মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে মেসেজ পাঠিয়ে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে হয়। প্রতি বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য পরীক্ষার্থীদের গুণতে হয়েছে ১২৫ টাকা করে।