ঢাকাFriday , 19 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রীকে ধর্ষণ, যবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে মামলা

Link Copied!

JUSTযশোর প্রতিনিধি : ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মাহফুজ আল হাসানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শুক্রবার সকালে যশোর কোতোয়ালি থানায় অনার্স প্রথম বর্ষের ওই ছাত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত শিক্ষক সৈয়দ মাহফুজ আল হাসান দিনাজপুরের বিরল গ্রামের সৈয়দ মহাসিন আল হাসানের ছেলে।
মামলার বিবরণে বলা হয়, ওই ছাত্রী লোখাপড়ার জন্য শহরের পালবাড়ি এলাকায় বাসা ভাড়া করে থাকেন। গত দুই বছর থেকে সৈয়দ মাহফুজ আল হাসান ওই ছাত্রীর বাসায় আসা যাওয়া করতেন। এর সূত্র ধরে তাকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করেন তিনি। সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি তাকে ধর্ষণ করেন শিক্ষক সৈয়দ মাহফুজ আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত শিক্ষক তাকে বিয়ে করতে রাজি হননি। তাই বাধ্য হয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।