ঢাকাFriday , 19 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মেসি ম্যাচ সেরা প্রায় সব ম্যাচেই’

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা ফুটবলে আর্জেন্টিনা গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলেছে ইতোমধ্যে। দুটি ম্যাচেই ম্যাচ সেরা লিওনেল মেসি। যদিও প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করায় ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করেননি বার্সা সুপারস্টার। তবে উরুগুয়ের ম্যাচে প্লে মেকারের ভূমিকায় থাকা মেসি গ্রহণ করেছেন ম্যাচ সেরার পুরস্কার।
গোল করা বা না করা, প্রায় প্রতি ম্যাচেই ম্যাচ সেরার উপযুক্ত লিওনেল মেসি, এমনটিই বলেছেন মেসির সতীর্থ হ্যাভিয়ের মাশ্চেরানো। জাতীয় দলের হয়ে কাধে কাধ মিলিয়ে লড়েন। তবে বছরের বেশীরভাগ সময় মেসির সঙ্গে মাশ্চেরানো খেলে থাকেন বার্সেলোনাতে। আর তাই খুব কাছ থেকেই দেখেন মেসির কারিকুরি।
আর তাই কোন দ্বিধা না রেখেই মাশ্চেরানো বলেছেন, ‘এটা খুবই স্বাভাবিক আর্জেন্টিনার অধিনায়ক (মেসি) প্রায় প্রতি ম্যাচেই ম্যাচ সেরা হওয়ার যোগ্যতা রাখে।’
গাজেত্তা দেল্লো স্পোর্টকে দেয়া এক সাক্ষাতকারে মাশ্চেরানো আরও বলেন, ‘সে (মেসি) দুর্দান্ত ফর্মে রয়েছেন। তার চেষ্টা রয়েছে টুর্নামেন্টে দলকে ভালো কিছু উপহার দেয়া। যদিও সেই পথ বেশ কঠিন।’