ঢাকাFriday , 19 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোর নামে নক্ষত্রপুঞ্জ

Link Copied!

ronaldoস্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলের বড় তারকা হিসেবে নিজেকে নিজে গেছেন অনন্য উচ্চতায়। এই পর্তুগিজ সুপারস্টারের নামে নক্ষত্রপুঞ্জের নামকরণ করা হলো। ইউরোপিয়ান স্পেস অবজারভেটরি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামে নতুন আবিষ্কৃত একটি নক্ষত্রপুঞ্জের নামকরণ করল। বৃহস্পতিবার এমনই ঘোষণা করেছে সংস্থাটি।
সংস্থাটি তাদের নিজস্ব ওয়েবসাইটে জানায়, ‘মহাকাশের এখনও পর্যন্ত নজরে আসা সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রপুঞ্জকে এখন থেকে সিআর সেভেন বলে ডাকা হবে।’
কিন্তু হঠাৎ পর্তুগিজ সুপারস্টারের নামে নক্ষত্রপুঞ্জের নামকরণ করা হবে কেন? শোনা যাচ্ছে নক্ষত্রপুঞ্জটি আবিষ্কারের নেপথ্যে থাকা অন্যতম এক মহাকাশবিজ্ঞানী পর্তুগালের লিসবন বিশ্ববিদ্যালয়ের ডেভিড সোবরাল। সে জন্যই তিনি পর্তুগিজ মহাতারকা রোনাল্ডোকেই এই আবিষ্কার উৎসর্গ করেছেন।
এদিকে রোনালদোর নামে নক্ষত্রপুঞ্জের নামকরণ হচ্ছে শুনে যথারীতি সোশ্যাল মিডিয়ায় হাজারো মন্তব্যের ঝড় বইছে। অনেকে এই সুযোগে আবার সিআর সেভেনকে খোঁচা মারতেও ছাড়েননি।
কেউ কেউ রোনালদো খোঁচা মেরে বলছেন, ‘নক্ষত্রপুঞ্জের নাম তো রোনালদোর নামে রাখা হবেই। মেসির পা তো মাটিতেই থাকে।’
ক্রিশ্চিয়ানো রোনালদো তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। ২০০৮ সালে প্রথমবারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন তখনকার ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর গত ২০১৩ ও ২০১৪ সালে টানা দুবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড ব্যালন ডি’অর জয় করেন তিনি। সদ্য শেষ হওয়া মৌসুমে ৬১ গোলে করে ২০১৫ সালের ব্যালন ডি’অর অ্যাওয়ার্ডের জন্য মেসিকে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় ফেলবেন এই পর্তুগিজ সুপারস্টার।
ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে আত্মবিশ্বাসের কমতি কখনো লক্ষ্য করা যায়নি। তার নামে নক্ষত্রপুঞ্জের নামকরণ করায় এই রিয়াল মাদ্রিদ তারকার আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে সেটা সহজেই অনুমেয়।