ঢাকাThursday , 18 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সংগ্রহ ৩০৭

Link Copied!

Sakib-Musiস্পোর্টস ডেস্ক : শেষদিকের এলোমেলো ব্যাটিংয়ের কারণে বাংলাদেশের দলীয় সংগ্রহ কিছুটা কম হলেও সফরকারী ভারতকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩০৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয়েছে টাইগাররা। টস জিতে ব্যাট করতে নেমে মাশরাফি বিন মুর্তজার দল ৪৯.৪ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ৩০৭ রান সংগ্রহ করেছে।
প্রথমবারের মতো ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৩০০ রানের কোটা স্পর্শ করলো বাংলাদেশ। এর আগে ধোনিদের বিপক্ষে টাইগারদের সর্বো্চ্চ দলীয় সংগ্রহ ছিল ২৯৬ রান।
Sakibবাংলাদেশের হয়ে তামিম ইকবাল, সৌম্য সরকার ও সাকিব আল হাসান ফিফটি করে দলকে বড় সংগ্রহ এনে দিতে মুখ্য ভূমিকা পালন করেন। তামিম ৬০, সৌম্য ৫৪ ও সাকিব করেন ৫২ রান। এছাড়া সাব্বির ৪১ ও নাসির ৩৪ রান করে দলকে ৩০০ রানের কোটা পেরুতে সাহায্য করেন।
বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নামার পর তামিম ও সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ৯৪ বলে ১১৯ রান তোলার পর বৃষ্টি আঘাত হানে। বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফিরে গেলেন ওপেনার তামিম ইকবাল। অশ্বিনের বলে তুলে মারতে গিয়ে রোহিত শর্মার হাতে ধরা পড়েন এই টাইগার ওপেনার। ৬২টি বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬০ রান করে সাজঘরে ফেরেন তিনি।
তামিমের ফিরে যাওয়ার মধ্য দিয়েই ছন্দপতন ঘটে স্বাগতিক বাংলাদেশের। ১২৩- থেকে ১৪৬- এই ২৩ রানের মধ্যে তামিমকে অনুসরণ করে একে একে ফিরে যান লিটন দাস ও মুশফিকুর রহিমও। এই তিনজনই অশ্বিনের শিকারের পরিণত হন। এর আগে সৌম্য ৪০ বলে ৫৪ রান করে ফিরে যান।
১৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে চতুর্থ উইকেটে সাকিব আল হাসান ও সাব্বির রহমান মিলে ৮৩ রানের অসাধারণ এক জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং স্কোরের পথে নিয়ে যান।
দলীয় ২২৯ রানের মাথায় সাব্বির ৪১ রান করে জাদেজার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। তবে ৪৪ বলে ৫টি চার ও ১টি ছক্কা মেরে মিরপুরের হোম অব ক্রিকেটে দর্শকদের উন্মাদনা ঠিকই বাড়িয়ে গেছেন এই তরুণ উদীয়মান ক্রিকেটার।
সাব্বির ফিরে যাওয়ার পর নাসির হোসেনকে নিয়ে ছোট এক জুটি গড়ার পথে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। ৬৩ বলে ফিফটি করা এই বাঁ-হাতি ব্যাটসম্যান ৬৮ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন। সাকিব ফিরে যাওয়ার পর নাসিরও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ২৭ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ রান করে উমেশ যাদবের বলে জাদেজাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
শেষদিকে দ্রুত নাসির, সাকিব ও রুবেল ফিরে গেলে ৩০০ রানও বাংলাদেশের জন্য সুদূর পরাহত মনে হয়। তবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের রান গিয়ে দাঁড়ায় ৩০৭-এ।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নেমেছেন তরুণ উদীয়মান ক্রিকেটার সৌম্য সরকার।
Tamimমাশরাফির সিদ্ধান্তকে শুরুতেই স্বাগত জানান দুই ওপেনার তামিম এবং সৌম্য। শুরু থেকেই তারা ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে শুরু করেন। ৪১ বলেই দলীয় রান ৫০ পূরণ করেন ফেলেন দুই ওপেনার।
এরপর বাংলাদেশের রানকে তিন অংকের ঘরে পৌঁছে দিতেও একই গতি ধরে রাখেন দুই ব্যাটসম্যান। ১৩.১ ওভারেই বাংলাদেশের রান ছুঁয়ে যায় ১০০’র ঘর। মোহিত শর্মাকে বাউন্ডারি মেরেই বাংলাদেশের রান ১০১ করে ফেলেন সৌম্য সরকার। একই সঙ্গে তিনি নিজে পৌঁছে যান ক্যারিয়ারে দ্বিতীয় হাফ সেঞ্চুরির মাইলফলকে।
তবে এরপরই ভুলটা করে ফেললেন। মোহিত শর্মার একটি ইয়র্কার বল বেশ ভালোভাবেই ঠেকান তামিম ইকবাল। কিন্তু ভারতের ভাগ্য ভালোই বলতে হয়। ফিল্ডারের কাছে বল থাকার পরও রানের জন্য দৌড় দেন সৌম্য। সুরেষ রায়না বল কুড়িয়ে সরাসরি থ্রো করেন উইকেটে। অপরপ্রান্তে থাকা ব্যাটসম্যান সৌম্য সরকার আউট হয়ে গেলেন।
১৫.৪ ওভারের খেলা হতে না হতেই নামে বৃষ্টি। ফলে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। দ্রুত কাভার দিয়ে ঢেকে ফেলা হয় মাঠের উইকেট। তবে প্রায় ১ ঘণ্টা বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর ফের খেলা শুরু হলে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে পঞ্চম উইকেটে সাকিব ও সাব্বির মিলে দলকে উদ্ধার করেন।
শেষদিকে দ্রুত বেশ কয়েকটি উইকেট হারালেও সাকিব, নাসির, মাশরাফি ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দাঁড় করাতে সক্ষম হয় টাইগাররা।
ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন ৩টি এবং উমেশ যাদব ও ভুবনেশ্বর কুমার ২টি করে উইকেট লাভ করেন।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজে ভারতকে এক ম্যাচে হারাতে পারলেই র‌্যাংকিংয়ের অষ্টম স্থান থেকে আরেক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে যাবে লাল সবুজের জার্সিধারীরা।
বাংলাদেশ দল চার বিশেষজ্ঞ পেসার নিয়ে প্রথম ওয়ানডেতে খেলতে নেমেছে। মাশরাফি, তাসকিন ও রুবেলের পাশাপাশি অভিষিক্ত মোস্তাফিজুর রহমানও রয়েছেন একাদশে। এর আগে টি-২০ তে খেললেও এই প্রথমবার ওয়ানডের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন এই পেসার।