ঢাকাThursday , 18 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শচীনদেবের পৈত্রিক নিবাসে সাংস্কৃতিক অনুষ্ঠান

Link Copied!

sochin-fatherবিনোদন ডেস্ক : কিংবদন্তী সঙ্গীতশিল্পী শচীনদেব বর্মণ স্মৃতি সুরক্ষায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও জেলা প্রশাসন কুমিল্লা’র আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমী কুমিল্লা’র ব্যবস্থাপনায় ১৬ জুন বিকাল ৫ টা ৩০ মিনিটে শচীনদেব বর্মণের পৈত্রিক নিবাস চরথায় এই প্রথম আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, কুমিল্লা পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেন এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ। জেলা প্রশাসক কুমিল্লা ও জেলা শিল্পকলা একাডেমী কুমিল্লার সভাপতি মোঃ হাসানুজ্জামান কল্লোল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ ও সঙ্গীত বিশেষজ্ঞ অধ্যাপক আ ব ম নুরুল আনোয়ার, গবেষক ও সংগীত বিশেষজ্ঞ অ্যাডভোকেট গোলাম ফারুক, কণ্ঠশিল্পী সুবীর নন্দী এবং কিরণ চন্দ্র রায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন জেলা শিল্পকলা একাডেমী কুমিল্লা’র কালচারাল অফিসার মোঃ বশিরুল আনোয়ার।
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে অনিক বোস এর নৃত্য পরিচালনায় ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ও নিটোল পায়ে রিনিক ঝিনিক গানের সাথে ২টি সমবেত নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন স্পন্দন এবং একক সঙ্গীত ‘রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলারে’ এবং ‘কে যাসরে’ দুটি গান করবেন শিল্পী অনিমা মুক্তি গোমেজ, শিল্পী সুবীর নন্দী, বাঁশি শুনে আর কাজ নাই ও নিশিথে যাইও ফুলবনে গান দুটি করবেন শিল্পী মৌটুসী, শিল্পী কিরণ চন্দ্র রায়।