ঢাকাThursday , 18 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মা হচ্ছেন সুদীপ্তা

Link Copied!

sudiptaবিনোদন ডেস্ক : ‘ওপেন টি বায়োস্কোপ’ ছবিতে ফোয়ারার মায়ের চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী। এছাড়া সিরিয়ালে তাকে দেখা গেছে মায়ের ভূমিকায়। কিন্তু এবার আর রিয়েল লাইফে মা হচ্ছেন তিনি।
২০১৪ সালে অভিষেক সাহাকে বিয়ে করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা। সম্প্রতি‘ষড়রিপু’ ছবির ডাবিং শেষ করেছেন তিনি। এখনো বাকি মৈনাক ভৌমিকের ‘চলচ্চিত্র সার্কাস‘ এর ডাবিং বাকি। নতুন কোন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন না। এমনকি অঞ্জন দত্তের স্টেজ থিয়েটার ‘ত্রি পেনি অপেরা’ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন হবু মা সুদীপ্তা।
সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথমে মা হবেন সুদীপ্তা। এজন্য এখন বাড়িতে রানির হালে আছেন বলে জানিয়েছেন তিনি। প্রথমবারের মত মাতৃত্বের স্বাদ গ্রহণে প্রস্তুত মেধাবী এ অভিনেত্রী।