ঢাকাThursday , 18 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরাধ্যকে নিয়ে কোন কথা নয়!

Link Copied!

araddoবিনোদন ডেস্ক : খবরদার! আরাধ্যকে নিয়ে আর একটাও কথা নয়। রীতিমত চটে গেছেন আরাধ্যর বাবা। নিজের চলচ্চিত্র নিয়ে ঠাট্টা তবু চলতে পারে, কিন্তু এর মধ্যে মেয়েকে টেনে আনা একেবারেই সহ্য করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বলিউড তারকা অভিষেক বচ্চন।
অভিষেক বচ্চন অভিনীত চলচ্চিত্র নিয়ে ঠাট্টা-মসকরা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অনেকদিন ধরেই চলছে। বাবা অমিতাভ বচ্চন এবং স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রবল জনপ্রিয়তার তুলনায় জুনিয়র বচ্চনের ফ্লপ চলচ্চিত্র নিয়ে প্রায়ই হাসির খোরাক করা হয় তাকে। ফ্লপ বাবা আর হিট মায়ের জন্য কখনও এইসব জোকসে উঠে আসে অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যর নামও। কিন্তু এইরকমই একটি ঠাট্টার টুইটের উত্তরে অভিষেক জানিয়ে দিলেন মেয়েকে নিয়ে জোকস তিনি মোটেই সহ্য করবেন না।
এক ব্যক্তির টুইটের পরিপ্রেক্ষিতে ছোটা বচ্চনের সাফ জবাব, ‘আমার সিনেমা পছন্দ নয়? কুল! আপনাদের যাতে পছন্দ হয় তার জন্য আরও পরিশ্রম করব। কিন্তু এইসবের মধ্যে আমার মেয়েকে টেনে আনা মোটেই ঠিক নয়’।
তাহলে? আরাধ্য বচ্চনকে নিয়ে কোনও কথা নয়! তার বাবা অভিষেক বচ্চন ক্ষেপেছেন। এরপর যদি তার দাদু অমিতাভ বচ্চন, দাদী জয়া বচ্চন, মা ঐশ্বরিয়া রাই বচ্চন ক্ষেপে যান- বলিউড কাঁপবে। তাই- থেমে যান।