স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে যেখানে শেষ করেছিলেন ভারতের বিপক্ষে ঠিক যেন সেখান থেকেই শুরু করেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। সফরকারী পাকিস্তানের বিপক্ষে গত মাসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরি করা এই টাইগার ব্যাটসম্যান ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি তুলে নেন।
মোহিত শর্মার বলে ডান্সিং ডাউন দ্য উইকেটে এসে লং অফ দিয়ে দুর্দান্ত এক চার মেরে ৫০ বলে ফিফটি পূর্ণ করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে অসাধারণ এক সিরিজ পার করেন তামিম ইকবাল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরির সাহায্যে ১৫৬ গড়ে ৩১২ রান করেন এই টাইগার ওপেনার। তামিমের ইনিংসগুলো ছিল যথাক্রমে ১৩২, ১১৬* ও ৬৪। পাকিস্তানের বিপক্ষেও অসাধারণ নৈপুণ্য ভারতের বিপক্ষেও ধরে রাখেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

