ঢাকাThursday , 18 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যে কারণে নেইমারের লাল কার্ড

Link Copied!

neymerস্পোর্টস ডেস্ক : কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই তেতে ছিল ব্রাজিল। একে তো গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ান ডিফেন্ডার ক্যামিলো জুনিগার সেই ফাউল, যে কারণে নেইমারের মেরুদণ্ডের হাঁড় ভেঙ্গে গিয়েছিল এবং সেমিতে জার্মানির বিপক্ষে মহা বিপর্যয়ে পড়েছিল ব্রাজিল। তারওপর, কোপা আমেরিকার গ্রুপ পর্বের এই ম্যাচটির আগেই হামেস রদ্রিগেজ মন্তব্য করেছিলেন, কলম্বিয়াকে হারাতে হলে ব্রাজিলকে এখন দ্বিতীয়বার ভাবতে হবে।
সান্তিয়াগোতে ম্যাচ শুরুর আগে আবহটাই ছিল বেশ উত্তেজনাকর। আবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার কাছে হেরে যাওয়ার কারণে কলম্বিয়াও ছিল একেবারে খাদের কিনারে। কারণ, হারলেই বিপদ। বিদায়ের ঘণ্টাও বেজে যাওয়ার সম্ভাবনা। এমনই পরিস্থিতিতে দাঁড়িয়ে ম্যাচ শুরুর পর থেকেই ব্রাজিলের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক দেখা গেলো কলম্বিয়াকে।
একের পর এক আক্রমণে ব্যাস্ত রেখে ৩৬ মিনিটেই গোল আদায় করে নেয় কলম্বিয়া। জেইসন মুরিলো জটলার ভেতর থেকে শট করে সর্বনাশ করেন ব্রাজিলের। এরপরই গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিলের ফুটবলাররা। একের পর এক আক্রমণ করেও লাভ হয়নি। বরং, নেইমার, ফিরমিনোদের বেশ কিছু অমার্জনীয় ভূল এবং কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনার সাহসিকতার কারণে গোল বঞ্চিত হয় ব্রাজিল।ঘুটনার সূত্রপাত। নেইমারের উদ্দেশ্যমূলক শট ঘুটনার সূত্রপাত। নেইমারের উদ্দেশ্যমূলক শট খেলা নির্ধারিত ৯০ মিনিট পরও চলে ৬ মিনিট। ইনজুরি সময় পার হতে না হতেই খেলা শেষের বাঁশি বাজান রেফারি। এ সময় বল ছিল নেইমারের পায়েই। হারের কারণে ক্ষোভে-দুঃখে কলম্বিয়ান ফুটবলার পাবলো আরমেরোর শরীরে সজোরে শট করেন। এরপরই গোলদাতা মুরিলোর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন নেইমার। তাকে মাথা দিয়ে ঘুঁতো দেন।
মুরিলোকে মাথা দিয়ে গুঁতো দেওয়ার পর দু’জনকে সরিয়ে দিচ্ছিলেন দু’দলেরেই খেলোয়াড়রা। নেইমারও সরে আসছিলেন। এ সময় হঠাৎ করেই অনেক দুর থেকে দৌড়ে এসে আচমকা নেইমারকে ধাক্কা মারেন কার্লোস বাক্কা। এ সময় দু’দলের খেলোয়াড়রাই বিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।
সুতরাং, হস্তক্ষেপ করতে হয় রেফারিকে। লাল কার্ড দেখিয়ে দেন নেইমারকে। এ সময় তিনি মাঠ থেকেই বেরিয়ে যাচ্ছিলেন। তার আগেই অবশ্য হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। ৪৫ মিনিটে হেড করে গোল করার চেষ্টা করেছিলেন নেইমার। তখনই হাতে বল লাগান তিনি। যে কারণে হলুদ কার্ড দেখান হয় তাকে।
নেইমারকে লাল কার্ড দেখানোর পর তার ওপর আক্রমণ করার কারণে কার্লোস বাক্কাকেও লাল কার্ড দেখান রেফারি।
অধিনায়ক নেইমারকে ছাড়াই ‘সি’ গ্রুপের শেষ ম্যাচটি খেলতে নামতে হবে ব্রাজিলকে। ভেনেজুয়েলার বিপক্ষে সেই ম্যাচটি খেলতে ব্রাজিল মাঠে নামবে ২১ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায়।