ঢাকাThursday , 18 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

থাকছেন ক্রুইফ-শোয়েচলার

Link Copied!

D. cruifস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে তাজিকিস্তানের সঙ্গে ড্র করার পর এমন ভাবনাই ছিল সবার মধ্যে, ক্রুইফকে না বলবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শেষ পর্যন্ত তাই হয়েছে, জাতীয় ফুটবল দলের কোচ হিসাবে লোডভিক ডি ক্রুইফকেই এক বছরের জন্য রেখে দিচ্ছে বাফুফে। বৃহস্পতিবার এমনটিই জানিয়েছেন, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
ডাচ কোচের মেয়াদ বাড়ানো হলেও এ সংক্রান্ত চুক্তি অবশ্য এখনও সম্পাদিত হয়নি। আগামী দু-একদিনের মধ্যেই চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।
অন্যদিকে জাতীয় দলের গোলরক্ষক কোচ ক্রিশ্চিয়ান শোয়েচলারের চুক্তি আগামী জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে বাফুফে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডি ক্রুইফ দেশে ফিরে যাবেন এবং ১ আগস্ট ঢাকায় এসে সেপ্টেম্বরের ৩ তারিখ পার্থে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য দলকে প্রস্তুত করবেন।
ক্রুইফ দেশে ফিরে গিলেও ঢাকাতেই থাকছেন শোয়েচলার। শুধু জাতীয় দল নয়, বা‍ফুফে একাডেমির গোলরক্ষকদের নিয়েও কাজ করবেন তিনি।
চুক্তি নবায়ন প্রসঙ্গে ক্রুইফ বেশ খুশি। তিনি বলেন, ‘আমি খুশি, এতে আবার প্রমাণিত হলো আমার ওপর বাফুফের আস্থা আছে।’ দীর্ঘ আড়াই বছর ধরে বাংলাদেশ ফুটবলের হয়ে কাজ করে যাচ্ছেন লোডভিক ডি ক্রুইফ।