ঢাকাThursday , 18 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ১ সেপ্টেম্বর

Link Copied!

BCSনিজস্ব প্রতিবেদক : ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ২০ হাজার ৩৯১ প্রার্থী এতে অংশ নেবেন।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ তথ্য জানায়। তবে পরীক্ষার বিস্তারিত সূচি এবং স্থান পরে জানানো হবেবলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে এই লিখিত পরীক্ষা নেয়া হবে।
উল্লেখ্য, এক হাজার ৮০৩ পদে নিয়োগের জন্য গতবছরের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর গত ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়। সেখান থেকে উত্তীর্ণ হয়ে ২০ হাজার ৩৯১ প্রার্থী এবার লিখিত পরীক্ষায় অংশ নেবে।