ঢাকাWednesday , 17 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেরা উদ্ভাবন ‘আর্থকুইক মনিটরিং অ্যান্ড অ্যালার্মি সিস্টেম’

Link Copied!

projectতথ্যপ্রযুক্তি ডেস্ক : আইসিটি এক্সপোতে দেশের তরুণ উদ্ভাবকদের প্রদর্শিত প্রকল্পের মধ্যে প্রথম হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের(এআইইউবি) শিক্ষার্থীদের `আর্থকুইক মনিটরিং অ্যান্ড অ্যালার্মি সিস্টেম’ নামের প্রকল্পটি। প্রকল্পটির নেতৃত্ব দিয়েছিলেন রায়হানুল হক। প্রতিযোগিতায় দ্বিতীয় প্রজেক্ট হিসেবে স্বীকৃতি পায় চিটাগাং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (চুয়েট) `এস এম ১৮০৫’ প্রকল্পটি। দলটির নেতৃত্ব দিয়েছিলেন মাইনুল হাসান। অন্য দিকে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির (বুয়েট) `স্মার্ট অটোমেটেড গাইডেড ভেইকেল’ প্রকল্পটি।
আজ আইসিটি এক্সপোর সমাপনী দিনে তরুণ উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ১৫ জুন থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে শুরু হয় তিনদিন ব্যাপী আইসিটি এক্সপো ২০১৫। এই এক্সপোতে একটি ইনোভেশন জোন করা হয়। যেখানে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত ৫৯ টি উদ্ভাবন প্রদর্শন করা হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের একটি বিচারক দল সেরা তিনটি প্রজেক্টকে বিজয়ী ঘোষণা করে।