ঢাকাWednesday , 17 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোলাপি বলে টেস্ট শুরুর অপেক্ষায়

Link Copied!

Pink-ballস্পোর্টস ডেস্ক : চলতি বছরের নভেম্বরেই প্রথম দিবা-রাত্রি টেস্ট ম্যাচ খেলতে চলেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার উদ্যেগে এই ম্যাচে প্রথম গোলাপি বল ব্যবহার করা হবে।
টেস্ট ও ওয়ান-ডে’র চিরাচরিত সাদা ও লাল বলের বদলে মাঠে গড়াবে গোলাপি বল। ঐতিহাসিক এই সন্ধিক্ষণের জন্য পুরোপুরি প্রস্তত রয়েছে গোলাপি বল। এমনটাই জানাচ্ছেন, কোকাবুরার ম্যানেজিং ডিরেক্টর ব্রেট এলিয়ট। তিনি বলছেন, ‘শেষ পাঁচ বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে এমসিসি, ইসিবি ও সিএ গোলাপি বলে প্রচুর সংখ্যক ম্যাচ খেলছে। এখন আন্তর্জাতিক আঙ্গিনায় এই বল আত্মপ্রকাশের জন্য একদম প্রস্তুত ‘
যদিও অনেকেই এই বলের দৃশ্যমানতা নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু আমরা গোলাপি ও সাদা, দু’টি রঙের বলের ক্ষেত্রেই প্রাকৃতিক রঙ যোগ করেছি। ফলে এটা অনেক উজ্জ্বল হয়েছে আগে থেকে। এছাড়াও আরও অনেকরকম ভাবেই বলটি একাধিকবার পরীক্ষা করা হয়েছে। আশা করি ক্রিকেটার থেকে দর্শক কারোরই দেখার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।’