ঢাকাWednesday , 17 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের দর্শকদের প্রশংসায় ধোনি

Link Copied!

dhoni-স্পোর্টস ডেস্ক : ভালো খেলার প্রাণই হচ্ছে দর্শক। দল হারুক কিংবা জিতুক সব সময় দলকে বাড়তি প্রেরণা যুগিয়ে যায় বাংলাদেশের দর্শকরা। আর তাই বাংলাদেশি দর্শকদের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় দলের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
প্রায় ১১ বছর আগে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল এমএস ধোনির। তাই বাংলাদেশটা ভারতীয় অধিনায়কের কাছে স্পেশাল কিছু।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল সেভাবে নিজেদের এখনও মেলে ধরতে পারেনি। তবে ওয়ানডেতে টাইগাররা বিশ্বক্রিকেটে একটা জায়গা করে নিয়েছে। এ কারণে বিশ্বের যে প্রান্তে খেলা হোক না কেন, দলকে আকুণ্ঠ সমর্থন জানাতে ভেন্যুগুলোয় উপচে পড়েন বাংলাদেশি দর্শকরা। খেলায় জিতলে তো কোনো কথা-ই নেই, এমনকি হারলেও টাইগার দর্শকদের ভালোবাসার কোনো কমতি থাকে না। আর তাই এ বিষয়টি ধোনির দৃষ্টিও এড়িয়ে যায়নি।
বৃহস্পতিবার থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের আগের দিন সংবাদ সম্মেলনে মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘এখানকার মানুষ তাদের ক্রিকেটকে ভালবাসে। তারা নিজ দলকে সমর্থন দিতে আসে এবং ক্রিকেট উপভোগ করে। আমি মনে করি আন্তর্জাতিক ক্রিকেটে এটা খুবই জরুরি একটি ব্যাপার যে প্রতিটি দলকে ভালবেসে সমর্থন দিতে স্টেডিয়ামে নিজেদের কিছু মানুষ আসা। তাতে করে আরও ভাল করার ক্ষেত্রে তাগাদা সৃষ্টি করে। একই সঙ্গে হয়তো শতভাগের চেয়ে বেশি দেয়ার ক্ষেত্রে খেলোয়াড়রা আরও বেশি কার্যকরী হয়ে ওঠে।’
গত ১১ বছরে নানা সময়ে খেলেছেন বাংলাদেশের বিক্ষে। প্রতিপক্ষ বাংলাদেশকে দেখেছেন নানা রূপে। তবে এবারের দলটিকে দারুণ সমীহ করছেন ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
মিরপুর স্টেডিয়ামে প্রথম ওয়ানডের আগের দিন বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অতিথি দলের ওয়ানডে অধিনায়কের মুখে ঝরেছে বাংলাদেশের দলের প্রশংসা।
এ বিষয়ে ধোনি বলেন, ‘ওয়ডেতে বাংলাদেশ দারুণ এক দল। ওয়ানডে তো ওরা অনেক বছর ধরেই খেলছে, আর খেলাটা বুঝে উঠেছে। বিশেষ করে টি-২০ ক্রিকেটের প্রভাবে বাংলাদেশের অনেকেই ওয়ানডেতে ভয়হীন ক্রিকেট খেলছে। তাই ওয়ানডেতে কি করতে হবে তারা জানে। আমার সব সময়ই মনে হয়েছে, ওয়ানডেটাই বাংলাদেশ বেশি ভালো খেলে। এই দল তো দারুণ।’
বিশ্বকাপ বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ভারতীয় ওয়ানডে অধিনায়ক । পরে অনেক পীড়াপীড়িতে বিশ্বকাপে আম্পয়ার বির্তক প্রসঙ্গে ধোনি বলেন,‘ কোন খেলা নিয়ে আপনারা কথা বলছেন? সেটাতো ৪/৫ মাস আগের কথা। গত কয়েক দিনের সবকিছুই আমি মনে রাখি। এর আগের কথাতো তো আমি ভুলে গেছি। তার চেয়ে চলেন না বিশ্বকাপ থেকে বাংলাদেশে আসি। এটাতো শুধুই ক্রিকেট খেলা।’
ওয়ানডেতে বাংলাদেশ দলকে প্রতিদ্বন্দ্বী হিসেবে কেমন আশা করছেন। এমন প্রশ্নে ধোনি বলেন, ‘এটা সত্যিই সুন্দর একটি বিষয়। এটা অনেক পেশাদার একটা বিষয় যে, উভয় দলই তাদের চাহিদা অনুসারে সেরা ক্রিকেট উপহার দিয়ে দেশের জন্য জিততে চাইছে। কিন্তু আমাদের মধ্যে এমন কোনো ঘটনা নেই যে খেলা শুরুর পর সেসব নিয়ে ভাবাটা খুব গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি কালকে (বৃহস্পতিবার) খুব ভালভাবে সঠিক পথেই খেলাটা এগোবে। আমরা শুধু খেলাটাকে নিয়েই চিন্তা করছি।’