ঢাকাTuesday , 16 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনের কথা মুখে বলার বাঙালি উপায়

Link Copied!

Ole-kutkutuতথ্যপ্রযুক্তি ডেস্ক : রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো’ গানটার কথা মনে আছে? তার ‘আকাশের ঠিকানায়’ চিঠি যে একদিন ইথার-বেইজড টেক্সট চালাচালি হয়ে যাবে- তা হয়তো কবিও জানতেন না!
এখন আকাশের ঠিকানায় চিঠি পাঠানো হোক বা না হোক, আমরা কিন্তু একজন আরেকজনের কাছে ঠিকই অসংখ্য টেক্সট পাঠাচ্ছি প্রতিদিন, কানেক্টেড থাকছি প্রতিটা মুহূর্তেই। আর এসব যোগাযোগের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে ইন্টারনেট। সামান্য টেক্সট-বেইজড ই-মেইল থেকে শুরু করে এখনকার ভিডিও-কলিং এক্সপেরিয়েন্স পর্যন্ত, সবধরনের কমিউনিকেশন প্ল্যাটফর্মই আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে ইন্টারনেট। এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে যেকোন কথা, যেকোনভাবে, যেভাবে খুশি সেভাবে বলে ফেলা যায়। কিন্তু এটা তো আর বলার মতো নতুন কোন খবর না!
আমাদের দেশের ইয়াং জেনারেশনের বেশিরভাগই হোয়াটসঅ্যাপ, ভাইবার, লাইন, স্ন্যাপচ্যাটসহ এ ধরনের আরো অনেকগুলো কমিউনিকেশন টুল ব্যবহার করছে প্রতিদিনের যোগাযোগের জন্য। কিন্তু এই অ্যাপসগুলোর বেশিরভাগই যেহেতু ডেভেলপ করা হয়েছে বিদেশের লাইফস্টাইলের সঙ্গে মিলিয়ে, তাই খাঁটি বাঙালি স্টাইলে মনের কথা প্রকাশ করা এ অ্যাপগুলোতে সম্ভব না।
আর তাই এলো খাঁটি বাংলা মেসেঞ্জার ‘কময়ো’। ইন্টারফেস থেকে শুরু করে কনটেন্ট পর্যন্ত সবকিছুতেই খাঁটি বাঙালিয়ানার ছাপ আছে। এই মেসেঞ্জার প্রতিদিনের জীবন থেকে বিভিন্ন ইনসাইট নিয়ে দারুণ সব স্টিকার সেট দিয়ে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, সবাই সবকিছু খুব সহজে বলে ফেলতে পারে এই মেসেঞ্জারে।
‘কময়ো’র সব স্টিকার সেট এমনভাবে বানানো হয়েছে যেন ইয়াং জেনারেশনের পাশাপাশি বাঙালিয়ানা ভালোবাসে এমন সবাই তাদের প্রতিদিনের লাইফে এই স্টিকারগুলো দিয়ে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে। যেমন- একটু রোমিও টাইপ ছেলেদের জন্য আছে কুল শরিফুল স্টিকার সেট, আহ্লাদি সব মেয়েদের জন্য আছে বেবি ডলস্টিকার সেট, ববিতা ভাবী’র স্টিকার সেট আছে তাদের জন্য যারা গসিপ পছন্দ করে। এখানে ক্যারেকটার-বেইজড স্টিকারের পাশাপাশি প্রতিদিনের বিভিন্ন সিচ্যুয়েশন নিয়ে সাজানো বিভিন্ন কনটেক্সচুয়াল স্টিকারের সেটও আছে, যেমন- বিখ্যাত সব প্রবাদ, ডেইলি হ্যাংআউট, আঞ্চলিক প্রবচন ইত্যাদি। তাই, সিচুয়েশন যাই থাক, কথা চেপে আর পেট খারাপ করতে হবে না, স্টিকারে হতে পারে যাবতীয় আলাপ।
গুগল প্লে-স্টোর থেকে আজই কময়ো ইন্সট্যান্ট মেসেঞ্জার ফ্রি ডাউনলোড করুন আড্ডা দিন খাঁটি বাংলা মেসেঞ্জারে।