বিনোদন ডেস্ক : সম্প্রতি এস এ হক অলিক পরিচালিত ‘আরও ভালোবাসবো তোমায়’ শিরোনামের একটি সিনেমার প্লেব্যাকে কণ্ঠ দিলেন ইমরান এবং লেমিস। ইমন সাহার সুর এবং সংগীতে গানের কথা লিখেছেন পরিচালক নিজেই। গানের প্রথম কয়েকটি লাইন হল- দূরে দূরে থাকিস কেন/কাছেতে আয় না/তুই যে আমার জানেরই জান/অন্তরের ময়না। গত ১৪ জুন গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
গানটি প্রসঙ্গে ইমরান বলেন, গানটি গেয়ে আমার অনেক ভালো লেগেছে। কথা ও সুর অনেক সুন্দর। লেমিসও ভালো গেয়েছে। এর আগে লেমিসের সঙ্গে আমি ‘ব্লাকমেইল’ শিরোনামের একটি সিনেমায় গান করেছিলাম। আশাকরি এই গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
উল্লেখ্য, ইমরান, লেমিস ছাড়াও এই ছবিতে আরও গান করেছেন হাবিব, হৃদয় খান প্রমুখ। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাকিব খান এবং পরীমণি।

